admin
১৬ জুলাই ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষক কার্ড নিয়ে ছলচাতুরী করলে আইনগত ব্যবস্থা: ইউএনও আব্দুল মতিন খান

দৌলতখান সংবাদ দাতা।।

সরকারের নির্বাচনী ইশতেহারের ঘোষণার অংশ হিসেবে ভোলার দৌলতখান উপজেলায় ডিজিটাল অ্যাপসের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নের কৃষকদের কৃষক কার্ডের আওতায় আনা হবে।

প্রথম পর্যায়ে চরখলিফা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কৃষকদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে নিবন্ধিত কৃষকেরা নগদ আর্থিক সহায়তা, কৃষি উপকরণ, স্বল্প সুদে কৃষি ঋণসহ সরকারের ১০টি সেবা ও সুবিধা পাবেন। ফলে কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল ডেটাবেজ গড়ে উঠবে এবং তারা আরও স্বনির্ভর হতে পারবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকার সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মতিন খান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ও কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সদস্য মো. শাহাবুদ্দিন মেম্বার এবং চরখলিফা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইদ্রিস মেম্বার।

অনুষ্ঠানে কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা বলেন, সরকার দেশব্যাপী কৃষকদের ডিজিটাল ডেটাবেজের আওতায় আনতে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে। নিবন্ধিত কৃষকেরা এই কার্ডের মাধ্যমে নগদ আর্থিক সহায়তা, কৃষি উপকরণ, স্বল্প সুদে কৃষি ঋণসহ মোট ১০টি সরকারি সুবিধা ভোগ করতে পারবেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আব্দুল মতিন খান বলেন, “কৃষক কার্ড অবশ্যই প্রকৃত কৃষকদের হাতে পৌঁছাতে হবে। কোনো প্রকৃত কৃষক যেন বাদ না পড়েন এবং অযোগ্য কেউ যেন তালিকাভুক্ত হতে না পারেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কৃষক কার্ড নিয়ে কেউ ব্যবসা-বাণিজ্য, অনিয়ম বা ছলচাতুরীর আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4142" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০