admin
১১ জুলাই ২০২৬, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎বাউফলে ভোলার বোরহানউদ্দিনের মেয়ে নিশির ঝুলন্ত মর/দেহ উদ্ধার, হ.ত্যার অভিযোগ পরিবারের। ‎

ভোলা প্রতিনিধি।।পটুয়াখালীর বাউফলে ইসরাত জাহান নিশি (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পৌরসভার দরবেশ আলী মিয়া সড়কের একটি বাসভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিশি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা গ্রামের নাসির উদ্দিন মোল্লার মেয়ে এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী মনির হোসেন ঢালীর স্ত্রী।


‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিলে পারিবারিকভাবে মনির হোসেন ও নিশির বিয়ে হয়। গত ২৬ জুন নিশি বাউফলে স্বামীর বাসায় আসেন। শুক্রবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমাতে যান। স্বামীর দাবি, রাতের একপর্যায়ে নিশি পাশের একটি কক্ষে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। সকালে কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
‎তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, দ্বিতীয় বিয়ের পর থেকে দেনমোহরের টাকা ফেরত ও তালাকের জন্য নিশির ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। ঘটনার দিনও তাকে নির্যাতনের পর হত্যা করে আত্মহত্যার ঘটনা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে।

‎নিহতের স্বামী মনির হোসেন হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়টি নিয়ে নিশি মানসিকভাবে হতাশ ছিলেন। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে তার ধারণা।
‎বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিরাজুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।নিহতের পরিবারের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4082" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০