admin
১০ জুলাই ২০২৬, ৮:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টানা বর্ষণে মনপুরার ১০ গ্রাম প্লাবিত-পানিবন্দি প্রায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ চরমে

 

মো কামরুল হোসেন সুমন,মনপুরাঃ

টানা ছয় দিনের বর্ষণে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি ও রাস্তাঘাট। এতে উপজেলার পাঁচ ইউনিয়নের ১০ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

শুক্রবার (১০ জুলাই) সকাল থেকেও উপকূলজুড়ে বৃষ্টি অব্যাহত ছিল।এবং মাঝে মাঝে বৃষ্টির সাথে দমকা হাওয়া বয়ে যেতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, টানা কয়েক দিনের বৃষ্টিতে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। কাজে যেতে না পারায় অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। পানিবন্দি এলাকার অধিকাংশ ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় রান্নাবান্নাও ব্যাহত হচ্ছে।
এদিকে মনপুরা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো আশরাফ হোসেন জানান,সারা দেশের ন্যায় মনপুরায় বেশ কয়েক দিন ধরে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে তবে জলবদ্ধতা এভাবে থাকলে মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব পরতে পারে,তাই বিশেষ করে শিশুদের সযত্নে রাখার প্রয়োজন এই মহূর্তে।

 

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা জানান,উজানের ঢল আর মেঘনায় ভাটার কারণে বর্তমানে নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বিকেলের জোয়ারে পানি বাড়তে পারে।

এদিকে ভোররাতে জোয়ারে বেড়িবাঁধবিহীন চর কলাতলী ইউনিয়নের কাজীরচর ও ঢালচরের নিম্নাঞ্চল ২ থেকে ৩ ফুট পানিতে প্লাবিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, হাজিরহাট ইউনিয়নের চরযতিন, দাসেরহাট, সোনারচর ও চরজ্ঞান, সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া ও মাস্টারহাট, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর এবং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক ও আন্দিরপাড় গ্রামের অধিকাংশ এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। অনেক ঘরবাড়ির ভেতরে ৩ থেকে ৪ ফুট পানি জমে আছে।

হাজিরহাট ইউনিয়নের বেশ কিছু ওয়ার্ডের পরিস্থিতি সবচেয়ে নাজুক। স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগ না থাকলেও সমাজকর্মী ও সংবাদকর্মী মেহেদী হাসান এবং আবদুর রহমান সোয়েবের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পানি নিষ্কাশনের কাজ চলছে।

এছাড়া দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি নেতা সিরাজ পালোয়ানের নেতৃত্বে বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টি ও জোয়ারের পানিতে এলাকা তলিয়ে গেছে। স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের কেউ খোঁজ নেননি। তবে সমাজকর্মী আবদুর রহমান সোয়েব ও মেহেদী হাসানের সহযোগিতায় তারা স্বেচ্ছাশ্রমে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছেন বলে আমরা দেখেছি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4073" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০