admin
৯ জুলাই ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় আওয়ামী লীগ নেতার অবৈধ করাতকলে অভিযান, সিলগালা

 

বিশেষ প্রতিনিধি ঃ ভোলার আওয়ামী লীগ নেতার অবৈধ করাতকলে অভিযান চালিয়েছে বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা। আজ ৯ জুলাই বিকেলে ইলিশা জংশন বাজারের আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামি জাকির হোসেন ও আনোয়ার হোসেনের অবৈধ ভাবে চালানো স্ব-মিলে অভিযান চালিয়ে সেখান থেকে করাত কলের বিভিন্ন মালামাল জব্দ করেছেন সদর রেঞ্জার সুফল। দীর্ঘদিন থেকে মাদ্রাসার জায়গা অবৈধভাবে দখল করে সাবেক আওয়ামী লীগের বড় নেতার নাম ভাঙিয়ে অন্যায় এবং অবৈধভাবে এ করাত কলটি চালিয়ে এসেছিলেন জয়নাল কন্টাক্টরের ছেলে ইলিশা ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ব্লক আনোয়ার হোসেন ও সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাকির হোসেন ও গুলশান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাবু সহ অন্যরা। অবশেষে দীর্ঘ বছর পর এ অবৈধ করাতলে অভিযান চালানোর জন্য বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন ইলিশা ইউনিয়নের সাধারণ জনগণ। অভিযান চালিয়ে অবৈধ করাত কলের বিভিন্ন উপাদান জব্দ করে আনলেও এখন পর্যন্ত কোন মামলা করা হয়েছে কিনা জানতে চাইলে বন বিভাগের ভোলা সদর রেঞ্জ কর্মকর্তা সুফল রায় জানিয়েছেন অবৈধভাবে লাইসেন্সবিহীন করাতকল চালানোর অভিযোগে ইলিশা জংশন বাজারের জয়নাল আবদীন নামের করাত কলটি সিলগালা করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য বিভিন্ন উপাদান সংগ্রহ করা হয়েছে। বন বিভাগের নীতিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন ওই রেঞ্জ কর্মকর্তা।

সদর বিট অফিসার নাসির উদ্দিন জানিয়েছেন অবৈধ করাতকলটির মটর সহ বিভিন্ন মালামাল খুলে নিয়ে আসা হয়েছে। সিলগালা করে দেয়া হয়েছে পুরো করাত কলটি। মালিকের বিরুদ্ধে করাত কল আইনে মামলার প্রক্রিয়া চলছে।

অবৈধ ক্ষমতা দিয়ে গত ১৫ বছর ধরে অবৈধ ভাবে জমি দখল করে করাত কলটি চালালেও অভিযান করতে সাহস পাননি ভোলার কোন কর্মকর্তা । রেঞ্জ অফিসার সুফল রায় এর সকল অভিযানে অভিনন্দন জানিয়েছেন পরিবেশ নিয়ে কাজ করা ভোলার স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4069" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১০

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১১

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১২

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৬

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৭

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৮

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৯

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

২০