admin
১ জুলাই ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় মিথ্যা মামলায় মহিউদ্দিনের সম্মানহানি : ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত

লালমোহন প্রতিনিধি।।ভোলার লালমোহন উপজেলায় বিয়ের ভুয়া দাবি ও অন্যের সন্তানকে নিজের বলে চালিয়ে দিয়ে এক যুবকের জীবন ও পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। তবে আধুনিক বিজ্ঞান ও আদালতের হস্তক্ষেপে অবশেষে সত্য উন্মোচিত হয়েছে। ডিএনএ পরীক্ষার রিপোর্টে প্রমাণিত হয়েছে যে, মামলার বাদী ফাতেমা বেগমের সন্তানের জৈবিক পিতা মহিউদ্দিন নন। এই মিথ্যা মামলার কারণে মহিউদ্দিনকে দীর্ঘ ৩ মাস ২৮ দিন কারাভোগ করতে হয়েছে এবং তার প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী মহিউদ্দিনের পরিবার দাবি।

প্রাপ্ত তথ্যে জানা যায়, লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরমোল্লাজী এলাকার জামাল উদ্দিনের মেয়ে ফাতেমা বেগম (২০) গত ২৪ অক্টোবর ২০২৪ তারিখে ভোলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মহিউদ্দিনকে ১নং আসামি করে মোট ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন (মামলা নং: নারী ও শিশু-৮৬০/২০২৪ ইং)। পরবর্তীতে ১৮ মার্চ ২০২৫ তারিখে শুধু মহিউদ্দিনকে আসামি করে ভোলা পারিবারিক আদালতে আরেকটি মামলা (পারিবারিক মোকদ্দমা নং-২৬/২০২৫) দায়ের করেন। মামলা দুটিতে ফাতেমা বেগম দাবি করেন, মহিউদ্দিনের সাথে তার বিয়ের পূর্বে শারীরিক সম্পর্কের কারণে গর্ভবতী হয় এবং তার গর্ভের সন্তানটি মহিউদ্দিনেরই। তবে মামলার শুরু থেকেই মহিউদ্দিন এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে আসছিলেন। তার স্পষ্ট বক্তব্য ছিল, ফাতেমা বেগমের সাথে তার কখনো কোনো শারীরিক সম্পর্ক হয়নি এবং ফাতেমার গর্ভের সন্তানও তার নয়। এই দুই মিথ্যা মামলার বেড়াজালে পড়ে মহিউদ্দিনকে ৩০/৪/২৫, ২৯/৬/২৫ এবং ৭/৫/২৬ তারিখের বিভিন্ন মেয়াদে সর্বমোট ৩ মাস ২৮ দিন জেল খাটতে হয়।
নিজেকে নির্দোষ প্রমাণ করতে ১ জুন ২০২৫ তারিখে মহিউদ্দিনের পিতা নুর মোহাম্মদ লালমোহন সিনিয়র সহকারী জজ আদালতে ফাতেমা বেগমের সন্তানের ডিএনএ টেস্টের আবেদন জানান। আদালতের নির্দেশে গত ৫ মার্চ ২০২৬ (স্মারক নং-২৬৬) এবং ২০ এপ্রিল ২০২৬ (স্মারক নং ৩০৮-৩) তারিখে সিআইডির ফরেনসিক ল্যাবে নমুনা পাঠানো হয়। পরবর্তীতে মালিবাগ ঢাকা সিআইডি-র ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি অব বাংলাদেশ পুলিশের বিশেষজ্ঞ শুভজয় বৈদ্য ডিএনএ পরীক্ষার চূড়ান্ত মতামত প্রদান করেন। রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, ফাতেমা বেগমের গর্ভজাত সন্তানের জৈবিক পিতা মহিউদ্দিন নন।
এই বিষয়ে ভুক্তভোগী মহিউদ্দিন বলেন, আল্লাহ আমার উপর খাস রহমত করেছেন। বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রমাণিত যে এই সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ফাতেমার সাথে আমার কোনোদিন সম্পর্ক ছিলো না। জামাল উদ্দিন ও তার কিছু কুচক্রী আত্মীয় মিলে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং ৫ লক্ষ টাকা হাতিয়ে নিতে এই মিথ্যা নাটক সাজিয়েছিল। এই মিথ্যা অপবাদে আমার জীবনের সোনালী সময় নষ্ট হয়েছে, প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আমি আদালতে ন্যায়বিচার পেয়েছি। এই ঘটনারে কেন্দ্র করে আমার সন্তানরা বাড়ি ছাড়া, এলাকায় ছোট বড় সবার কাছে আমার সম্মানহানি করেছে তারা। যারা আমার ও আমার পরিবারের সাথে এই অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে আমি খুব শীঘ্রই আইনগত পদক্ষেপ নিবো।
ডিএনএ রিপোর্টের বিষয়ে জানতে ও মিথ্যা মামলা সম্পর্কে জানতে বাদী ফাতেমা বেগমের পিতা জামাল উদ্দিনকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, মামলার তারিখ পড়েছে। আমি এখন ব্যস্ত আছি। আপনি পরে কল করেন বলে কেটে দেন। এরপর তাকে কল করা হলে তিনি রিসিভ করেননি।
এই ঘটনার ডিএনএ রিপোর্ট আদালতে জমা হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি নিরীহ পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে অর্থ আদায় ও সামাজিকভাবে মানহানি করার তীব্র নিন্দা জানাচ্ছেন স্থানীয় এলাকাবাসী। ভুক্তভোগী মহিউদ্দিন ন্যায় বিচার পাবেন বলে সকলে বিশ্বাস করেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4010" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০