admin
২৪ জুন ২০২৬, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় যৌতুক মামলায় স্বামীর জামিনের খবরে কোর্টেই স্ত্রী বিষ”পান।

কোর্ট প্রতিনিধি।।

স্বামীর জামিনের খবরে কোর্টেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন স্ত্রী তারাভানু (৩৫)। ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ জুন) দুপুরে ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর এজলাসে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। বিচারকের আদেশ ভুল বুঝে এজলাসের ভেতরেই দাঁড়িয়ে তারাভানু বিষপান করেন। বিষপানের পরপরই অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তারাভানু বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন যাবত স্বামী বাহার উদ্দিন তাকে অমানসিক ভাবে নির্যাতন করতো এ মর্মে তার স্বামী সহ কয়েকজনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি সিআর মামলা দায়ের করেন। বুধবার ওই মামলার চার্জ গঠনের দিন ধার্য ছিলো।

মামলার শুনানি শেষে বিচারক এক নম্বর আসামি বাদীর স্বামী বাহার উদ্দিনের বিরুদ্ধে চার্জ গঠন করে অপর দুই আসামিকে মামলা থেকে অব্যাহতি দেন। কিন্তু বাদী তারাভানু বিষয়টি সম্পূর্ণ ভুল বোঝেন। তিনি ধারণা করেন, বিচারক তার স্বামীকেও মামলা থেকে বেকসুর খালাস বা অব্যাহতি দিয়েছেন। এই ভুল ধারণার বশবর্তী হয়ে চরম ক্ষোভ ও হতাশায় তিনি তাৎক্ষণিকভাবে নিজের ব্যাগ থেকে তরল বিষাক্ত কিছু একটা বের করে এজলাসের ভেতরেই সবার সামনে পান করেন।

এরপর মুহুর্তের মধ্যে তিনি ফ্লোরে ঢলে পরেন। সেখান থেকে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

 

এ বিষয়ে ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক সেখ মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী নিজেই একটি যৌতুক মামলার বাদী ছিলেন। এজলাসে কিছু পান করে অসুস্থ হয়ে পড়লে পুলিশ ও অন্যান্যদের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে ওই নারী ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরাফাতুর রহমান জানান, হাসপাতালে আনার পর থেকে ওই নারীর প্রয়োজনীয় চিকিৎসা চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে সতর্কতার অংশ হিসেবে তাকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3951" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০