admin
১৭ জুন ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক।।

লালমোহন সংবাদদাতা।।

ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উন্মাদনার নতুন দৃষ্টান্ত দেখা গেছে ভোলার লালমোহনে। আর্জেন্টিনার জয়ে দেওয়া চ্যালেঞ্জ পূরণ করতে মাথা ন্যাড়া করেছেন এক ব্রাজিল সমর্থক। বুধবার (১৭ জুন) সকালে লালমোহন উপজেলার হরড হার্ডিঞ্জ বাজারের একটি সেলুনে বন্ধুদের উপস্থিতিতে মাথা ন্যাড়া করেন হৃদয় হাসান (২৮)। পরে সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন তিনি। হৃদয় হাসান উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় বাজারে কম্পিউটার ব্যবসার সঙ্গে যুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, আর্জেন্টিনার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জয় পেলে মাথা ন্যাড়া করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছিলেন হৃদয়। একই সঙ্গে বন্ধুদের সামনেও তিনি এ বিষয়ে প্রতিশ্রুতি দেন। ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলের ব্যবধানে জয় পাওয়ার পর নিজের দেওয়া কথা রাখতে স্থানীয় বাজারের একটি সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তার কয়েকজন বন্ধু ও স্থানীয় ক্রীড়াপ্রেমী।
হৃদয় হাসান বলেন, আমি ব্রাজিল দলের সমর্থক। খেলার আগে কথা দিয়েছিলাম, আর্জেন্টিনা জিতলে মাথা ন্যাড়া করব। তাই নিজের দেওয়া কথা রেখেছি। তার এ ব্যতিক্রমী উদ্যোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে বিষয়টি বেশ কয়েকটি জাতীয় গণমাধ্যমেও গুরুত্বসহকারে প্রকাশিত হয়। অনেকেই ঘটনাটিকে খেলার প্রতি সমর্থকদের আবেগ, ক্রীড়াসুলভ মনোভাব এবং বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার একটি মজার উদাহরণ হিসেবে দেখছেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3924" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০