admin
১৫ জুন ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষক আটক

টিপু সুলতান।। ভোলার চরফ্যাশনে ১৩ বছরের এক কিশোরি অন্তসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত রফিক নামে একজনকে তার বাড়িতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। কিশোরীর বাবা বাদী হয়ে অভিযুক্ত রফিক মিয়াকে আসামি করে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর তাকে গ্রেফতার করে রোববার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত রফিক ওই গ্রামের মৃত আলম মেকারের ছেলে।

কিশোরী জানায়, অভিযুক্ত রফিক (৫৫) চার মাস আগে কৌশলে তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যান। ঘরে ঢুকলে তাকে প্রথম দফায় জোরপূর্বক ধর্ষণ করেন। পরে তাকে একটি ওষুধ খাইয়ে বাড়িতে পাঠিয়ে দেন এবং কাউকে কিছু না বলার জন্য ভয় দেখান। ভয়ে সে বিষয়টি নিয়ে চুপ থাকেন।
চার মাস পর বিষয়টি মা আঁচ করতে পেয়ে কিশোরীর কাছে জানতে চান। কিশোরী তার মাকে পুরো ঘটনাটি জানায়। মা পুরো ঘটনাটি জেনে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বিষয়টি গোপন রেখে মেয়েকে গর্ভপাতের সিদ্ধান্ত নেন। শনিবার রাতে এক নার্সের মাধ্যমে গর্ভপাত ঘটানো হয়। পরে মেয়ের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এ সময় গ্রামবাসী রফিককে তার বাড়ি থেকে আটক করে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেন। চরফ্যাশন থানার ওসি মাহামুদ আল ফরিদ ভুঁইয়া জানান, ভিকটিম কিশোরী চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদলতে সোপর্দ করেছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3912" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০