admin
১৪ জুন ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট।।

ভোলায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আলোচিত কয়েকটি হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি এবং ভোলা শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রোববার (১৪ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এবং জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রাইসুল আলম। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় অংশ নেন।
সভায় সম্প্রতি শিবপুর এলাকার এক প্রবাসীর স্ত্রী হত্যাকাণ্ড এবং আলোচিত মিতু হত্যা মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়। এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মামলাগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজটের কারণে জনদুর্ভোগ বৃদ্ধির বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, সড়ক দখলমুক্ত রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহকে আরও সক্রিয় ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সভা শেষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3905" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০