admin
১১ জুন ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

তজুমদ্দিন প্রতিনিধি।।ভোলার তজুমদ্দিন উপজেলায় সাগরগামী জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বড় মলংচড়া ইউনিয়নে সাগরগামী জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে সাবেক ছাত্রদল নেতা জসিম পাটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি প্রকৃত জেলেদের যাচাই-বাছাই করে তালিকাভুক্তির মাধ্যমে চাল বিতরণের দাবি জানান। একই সময়ে বড় মলংচড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম জেলেদের চাল বিতরণের অনুমতি-সংক্রান্ত বিষয়ে ইউএনওর সঙ্গে দেখা করতে উপজেলা পরিষদে যান। এ সময় চাল বিতরণ ও জেলেদের তালিকা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে অন্তত পাঁচজন আহত হন। আহতদের প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।সংঘর্ষের পর জসিম পাটোয়ারীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, জেলেদের চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় তার ওপর হামলা চালানো হয়েছে। হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে।

লিখিত অভিযোগে আরও দাবি করা হয়েছে, বড় মলংচড়া ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে দুই ধাপে বিতরণ করা জেলেদের সরকারি চাল থেকে প্রায় ১০৪ জন কার্ডধারী জেলে বঞ্চিত হয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হলেও তারা এখনো চাল পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম। তিনি বলেন, “জসিম পাটোয়ারী ও সেলিম মেম্বারের নেতৃত্বে আমার ওপর হামলা করা হয়েছে। এতে আমার হাত ভেঙে গেছে।

অন্যদিকে বড় মলংচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তন্ময় সিকদার তার বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে বলেন, “ঘটনার সময় আমি তজুমদ্দিনের বাইরে ছিলাম। জসিম পাটোয়ারী ও তার বাবা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। চাল বিতরণের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। তবে জেলেরা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আমরা প্রশাসনকে অবহিত করেছি।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বনি আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জেলেদের চাল বিতরণসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3894" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০