admin
৩০ মে ২০২৬, ১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধে যুবক খুন

বোরহানউদ্দিন সংবাদদাতা।।

ভোলার বোরহানউদ্দিনে জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় মো. মাইনউদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার দেউলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত যুবক দেউলা ইউনিয়নের ঝিটকা বাজার এলাকার জাফর বাড়ির বাসিন্দা মো. নেছার উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত মাইন উদ্দিনের বাবা নেছার উদ্দিনের সঙ্গে পাশের বাড়ির করিম উদ্দিন বাড়ির ফয়েজউল্লার সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে কয়েক বছর আগে উভয় পক্ষের মধ্যে মারামারি ও সালিশ হয়। এরপরও প্রতিপক্ষ গ্রুপ ফয়েজউল্লাহ ও তার ছেলেরা মাইনউদ্দিনকে হুমকি ধামকি দিয়ে আসছে। যদিও মাইন উদ্দিন ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। তাই প্রতিপক্ষে ভয়ে ভয়ে তিনি দু-তিন বছর যাবত গ্রামের বাড়িতেই আসা বন্ধ করে দিয়েছেন।

এদিকে দীর্ঘ আড়াই বছর ঈদুল আজহা উপলক্ষে গ্রামে আসেন মাইন উদ্দিন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ডেকে নিয়ে যায় তাদেরই প্রতিপক্ষ ফয়েজউল্লাহ এবং তার ছেলে হেলাল, বেলাল ও তানজির। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করেন। তার ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যদিও এ ঘটনায় প্রতিপক্ষ পালিয়ে যাওয়ায় কথা বলার জন্য কাউকেই পাওয়া যায়নি।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে হত্যা মামলা করা হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3850" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০