admin
২৯ মে ২০২৬, ৫:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অন্ধকারে ভোলা’ ঈদ উৎসবেও ৩ দিন বিদ্যুৎহীন বন্দরনগরী নগরী ইলিশাসহ বিস্তীর্ণ এলাকা, কোটি টাকার কোরবানির মাংসে পচন

 

বিশেষ প্রতিনিধি,ভোলা: সামান্য ঝড়-বৃষ্টি কিংবা দমকা হাওয়া হলেই যেন ভোলার পল্লী বিদ্যুতের ‘মরণদশা’ তৈরি হয়। সমপ্রতি ঈদুল আজহার আনন্দের মাঝেই তীব্র গরম আর কয়েক দফা কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ভোলা সদর উপজেলার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা। ঝোড়ো বাতাসে গাছপালা ভেঙে পড়ে বিভিন্ন স্থানে তার ছিঁড়ে যাওয়ায় টানা তিন দিন সম্পূর্ণ বিদ্যুৎহীন ছিল বুড়ার একমাত্র বন্দর নগরী ইলিশাসহ ভোলার বিস্তীর্ণ এলাকা।
তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই পল্লী বিদ্যুতের এই চরম ব্যর্থতায় ভোলার হাজার হাজার পরিবারের ঈদের আনন্দ রূপ নিয়েছে বিষাদে। বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা কোরবানির বিপুল পরিমাণ মাংস পচে নষ্ট হয়ে গেছে। ভুক্তভোগী সাধারণ মানুষের অভিযোগ, পল্লী বিদ্যুতের ধীরগতির রেসপন্স এবং চরম জনবল সংকটের খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। কোটি কোটি টাকার পচনশীল খাদ্য ও মাংস পচে যাওয়ায় গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে।
ক্ষোভ ও দুর্ভোগের চিত্র:
সরেজমিনে ভোলার ইলিশা ইউনিয়নসহ সদর উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে গ্রাহকদের মাঝে তীব্র ক্ষোভ দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের ছুটির অজুহাত দিয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ মাঠপর্যায়ে সংস্কার কাজে চরম উদাসীনতা দেখিয়েছে। ঝড় থামার দীর্ঘ সময় পর অল্প কিছু জনবল নিয়ে তারা কাজ শুরু করলেও দীর্ঘ ৭২ ঘণ্টায়ও অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল করতে পারেনি।
ইলিশা ইউনিয়নের কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “কষ্টের টাকায় কোরবানি দিয়েছিলাম। ভেবেছিলাম ফ্রিজে রেখে মাংসগুলো দীর্ঘদিন খাব, কিছু গরিব মানুষকে দেব। কিন্তু টানা তিন দিন কারেন্ট না থাকায় ফ্রিজের সব মাংস পচে দুর্গন্ধ বের হয়ে গেছে। সব মাটিতে পুঁতে ফেলতে হয়েছে। এই লোকসানের দায় এখন কে নেবে?”
গ্রাহকদের দাবি, শুধু এই ঈদ নয়, সারা বছরই সামান্য বাতাস বা বৃষ্টি হলেই পল্লী বিদ্যুৎ সুরক্ষার অজুহাতে লাইন বন্ধ করে দেয়। উপকূলীয় জেলা হওয়ায় এখানে ঝড়-তুফানের তীব্রতা বেশি, অথচ বছরের পর বছর ধরে এখানে সেই প্রাচীন আমলের খুঁটি আর খোলা তারের (ওভারহেড) মাধ্যমে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। ফলে গাছের ডালপালা পড়লেই লাইন ট্রিপ করে অথবা তার ছিঁড়ে দিনের পর দিন বিদ্যুৎ বন্ধ থাকে।
জনগণের দাবি: স্থায়ী সমাধান “আন্ডারগ্রাউন্ড ক্যাবলিং”
এই দীর্ঘস্থায়ী ও পুঞ্জীভূত দুর্ভোগ থেকে মুক্তি পেতে এখন ভোলার সচেতন মহল ও সাধারণ জনগণ ঐতিহ্যবাহী ওভারহেড লাইনের পরিবর্তে পর্যায়ক্রমে “আন্ডারগ্রাউন্ড ক্যাবলিং” (ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন) ব্যবস্থার দাবি তুলছেন।
এলাকাবাসীর পক্ষ থেকে ভোলার সার্বিক উন্নয়নের রূপকার ও ভোলা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ-এর দৃষ্টি আকর্ষণ করে একটি সমন্বিত মহাপরিকল্পনার প্রস্তাব করা হচ্ছে।
বিশেষজ্ঞ ও সচেতন মহলের মতে, ভোলা সদরকে পল্লী বিদ্যুতের এই অভিশাপ থেকে মুক্ত করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (REB), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (RHD)-এর মধ্যে একটি যৌথ সমন্বয় প্রয়োজন। বর্তমানে ভোলা সদরে এলজিইডি ও সওজ-এর যেসব রাস্তা উঁচু ও সংস্কার করা হচ্ছে কিংবা ভবিষ্যতে যেসব নতুন রাস্তা হবে, সেগুলো নির্মাণের সময়ই রাস্তার পাশ দিয়ে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইনের জন্য একটি সুনির্দিষ্ট ‘ইউটিলিটি ডাক্ট’ বা পাইপলাইন বসানো হোক।
ভূগর্ভস্থ লাইনের সুফল ও সরকারের লাভ:
প্রতিবেদনে দেখা যায়, আন্ডারগ্রাউন্ড ক্যাবলিংয়ের প্রাথমিক খরচ কিছুটা বেশি হলেও দীর্ঘমেয়াদে এটি অত্যন্ত লাভজনক। এর প্রধান সুবিধাগুলো হলো:
১. দুর্যোগেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ: মাটির নিচে লাইন থাকলে কালবৈশাখী বা ঘূর্ণিঝড়েও তার ছিঁড়বে না। দুর্যোগ শেষ হওয়ামাত্রই মানুষ বিদ্যুৎ পাবে।
২. রক্ষণাবেক্ষণ খরচ হ্রাস: প্রতি বছর ঝড়-বৃষ্টির পর তার জোড়া দেওয়া, খুঁটি সোজা করা এবং নিয়মিত গাছের ডাল কাটার পেছনে পল্লী বিদ্যুতের যে কোটি কোটি টাকা ও জনবল অপচয় হয়, তা সম্পূর্ণ বেঁচে যাবে।
৩. খাদ্য ও অর্থের নিরাপত্তা: ফ্রিজ ও কোল্ড স্টোরেজগুলো সচল থাকায় ভবিষ্যতে আর কখনো সাধারণ মানুষের মাংস বা কৃষকের পচনশীল পণ্য পচে আর্থিক ক্ষতি হবে না।
৪. সিস্টেম লস ও চুরি রোধ: মাটির নিচের তার থেকে অবৈধ হুকিং বা বিদ্যুৎ চুরি অসম্ভব হওয়ায় সরকারের রাজস্ব ব্যাপক বৃদ্ধি পাবে।
এমপি আন্দালিব রহমান পার্থর প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা:
ভোলা নিউজ ডট কম-এর মাধ্যমে ইলিশা ইউনিয়নসহ ভোলা সদরের সর্বস্তরের জনগণ তাদের প্রিয় নেতা সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থর কাছে আকুল আবেদন জানিয়েছেন, তিনি যেন ভোলার মানুষের এই চিরস্থায়ী কষ্ট দূর করতে এই ‘আন্ডারগ্রাউন্ড ক্যাবলিং’ প্রকল্পটিকে একটি ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে গ্রহণ করেন এবং জাতীয় সংসদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ে এটি বাস্তবায়নের জোর দাবি তোলেন।
ভোলার সাধারণ মানুষের প্রত্যাশা, “স্মার্ট বাংলাদেশ” ও “আমার গ্রাম, আমার শহর” রূপকল্পের অংশ হিসেবে ভোলা সদর উপজেলাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে এই সমন্বিত টেকসই অবকাঠামোগত উদ্যোগের কোনো বিকল্প নেই।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3847" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০