নিউজ ডেস্ক।।ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলরের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক চেয়ারম্যান ছিলেন।
ইউসুফ হোসেন হুমায়ুনের ছেলে ডা. আফতাব ইউসুফ রাজ আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, কখন-কোথায়-তার জানাজা এবং দাফন করা হবে সে বিষয়টি পরে জানানো হবে বলে জানান।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন