admin
২০ মে ২০২৬, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে গোয়াল ঘরে আগুন দেয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক।। ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৯নং ওয়ার্ড আদর্শ গ্রামে মোঃ আনোয়ারের গরুর ঘরে গভীর রাতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আনোয়ারের গরুর ঘরে আগুন লাগে। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে অবস্থান করছিলেন। আগুনে গরুর ঘরের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায় এবং একটি গরুও আগুনে আহত হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
আনোয়ারের স্ত্রী জেসমিন অভিযোগ করে বলেন, আমরা বাড়ির বাইরে ছিলাম। রাতের আঁধারে কে বা কারা আমাদের গরুর ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরটি পুড়ে যায় এবং গরুরও ক্ষতি হয়। আমার ছেলে রাত প্রায় ২টার দিকে প্রসাব করতে উঠলে পাশের বিলের ভেতরে পার্শ্ববর্তী কুলসুম ও তার ছেলে বাচ্চুকে দেখতে পায়।
স্থানীয়রা জানান, গরুর ডাক ও আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং গরুগুলোকে উদ্ধার করেন। তবে আগুনে গরুর ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3829" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১০

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১১

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১২

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৬

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৭

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৮

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৯

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

২০