admin
১৭ মে ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহন উপজেলার ১নং বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘদিন পরিষদে অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যাহত হওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। রবিবার (১৭ মে) আসরবাদ বদরপুরের হাজিরহাট বাজারে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বদরপুর ইউনিয়ন দক্ষিণ শ্রমিক দলের সভাপতি ফরাদ পরান, যুবদল দক্ষিণ সাংগঠনিক সম্পাদক আব্বাস মোল্লা, মৎস্য দলের সভাপতি মো. কবির, যুবদল নেতা জাকির হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান আসাদ মেলকার ইউনিয়ন পরিষদে নিয়মিত অনুপস্থিত রয়েছেন। পরে তিনি হাইকোর্টে রিট করে চেয়ারম্যান পদ বহাল রাখলেও পরিষদে না আসায় সাধারণ মানুষ বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, রাজনৈতিক পরিচয় ভিন্ন হলেও নাগরিক সেবার স্বার্থে তারা চেয়ারম্যানকে মেনে নিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিনেও তিনি নিয়মিত পরিষদে না আসায় জন্ম নিবন্ধন, প্রত্যয়নপত্র, গ্রাম আদালতসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ফরহাদ বলেন, গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান আসাদ মেলাকারকে পরিষদে দেখা যায়নি। একটি জন্ম নিবন্ধনে স্বাক্ষরের জন্যও তার গোপন অবস্থানে যেতে হয়। আরেক বাসিন্দা পরান অভিযোগ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও তিনি ইউনিয়ন পরিষদে না আসায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
মানববন্ধনকারীরা দ্রুত চেয়ারম্যানকে নিয়মিত পরিষদে উপস্থিত হয়ে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে ১নং বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ মেলকারের মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি জানান, ইউএনও স্যারের নির্দেশে আমি ঠিক মতো কাজ করছি। জেলে কার্ড নিয়ে কয়েকদিন ধরে ঝামেলা চলছে। অনেকে অনৈতিক সুবিধা এবং জেলে না হয়েও চাল চাচ্ছে। যারা অনৈতিক ভাবে সুবিধা চাচ্ছে তারা সুবিধা না পয়ে মানববন্ধন করছে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদেক বিন সিফাত বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3815" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০