মনিরুল ইসলাম।। দ্বীপ জেলা ভোলার কৃতি সন্তান ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার নুরে আলম জিকু জাতীয় প্রেস ক্লাবের সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ভোলার সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি।
নদীভাঙন কবলিত ভোলার মানুষের আর্তনাদ ও দুর্ভোগের চিত্র তিনি তুলে ধরেছেন জাতির সামনে। নুরে আলম জিকুর হাত ধরেই ভোলায় অনলাইন মিডিয়ার যাত্রা শুরু হয়। দীর্ঘদিন ভোলার সাংবাদিকতায় কাজ করার পর মানবজমিন পত্রিকার মাধ্যমে ঢাকায় সাংবাদিকতার নতুন অধ্যায় শুরু করেন তিনি।
মানবজমিনে কর্মরত অবস্থায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নৈতিকতা বজায় রেখে সাহসী সাংবাদিকতা করেন জিকু। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন নিরলসভাবে।
পরবর্তীতে মানবজমিনে সুনামের সঙ্গে কাজ শেষে দৈনিক যুগান্তরে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন তিনি। বর্তমানে জাতীয় পর্যায়ে দক্ষতা ও সুনামের সঙ্গে সাংবাদিকতা করে যাচ্ছেন নুরে আলম জিকু।
জাতীয় প্রেস ক্লাবের সদস্য নির্বাচিত হওয়ায় ভোলার সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন