admin
৭ মে ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

 

এইচ.এম. এরশাদ,বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ- ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন করছে। এতে নদীর তীরবর্তী চরাঞ্চলে দেখা দিয়েছে তীব্র ভাঙন। হুমকির মুখে পড়েছে শত শত একর কৃষিজমি। ঘরবাড়ি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন হাজারো কৃষক পরিবার। বোরহানউদ্দিন পৌর ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ও বিএনপি নেতা ফাইজুল ইসলামের ১ টি লোড ড্রেজার মেশিন, কাচিয়ার মফিজ নামক ব্যক্তির ১ টি লোড ড্রেজার মেশিন, থানার মোড় আমতলা এলাকায় সুতা নুরনবী নামক ব্যক্তির ১ টি লোড ড্রেজার মেশিন, নুরু ড্রেজার নামক ব্যক্তির ১ টি ও খেওয়া ঘাট এলাকার আল আমিন মোল্লার ১ টি লোড ড্রেজার মেশিনসহ মোট ৫ টি লোড ড্রেজার মেশিন দিয়ে হাসের চর এলাকায় বালু উত্তোলন করছে। এছাড়াও গঙ্গাপুর ইউনিয়নের চর বাগমারা এলাকায় ৪ টি লোড ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। ফলে চর বাগমারার উত্তর মাথা তিব্র ভাঙ্গন দেখা দিয়েছে।
অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন কার্যক্রম দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।
স্থানীয় সূত্র জানায়, গত কয়েক সপ্তাহ ধরে বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে ৯ টি ড্রেজার মেশিন বসিয়ে চক্রটি বালু উত্তোলন করে আসছে। রাত-দিন অবিরাম বালু তোলার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং নদীর তলদেশে সৃষ্টি হচ্ছে গভীর খাদ। এর প্রভাব সরাসরি পড়ছে নদী তীরবর্তী চরাঞ্চলে। হঠাৎ করেই নদীর পাড় এলাকার চর লতিফ ও চর বাগমারা এলাকায় কৃষি জমি গুলো তিব্র ভাঙ্গন দেখা দিয়েছে । ইতোমধ্যে অনেকের আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। কেউ কেউ বাড়িঘর সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় কৃষক আব্দুল মালেক বলেন, একদিকে নদী ভাঙছে, অন্যদিকে ড্রেজার বন্ধ করার কেউ নেই। স্থানীয়রা পুলিশ প্রশাসন নৌ পুলিশ ও ভোলা কোস্ট গার্ড কে জানানোর পরেও তারা নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আমরা কোথায় যাব, কীভাবে বাঁচব, দেখার কেউ নেই বলিউড হাহাকার করছেন ভাঙ্গন কবলিত অসহায়রা। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রনজিৎ চন্দ্র দাস স্থানীয় পুলিশসহ একাধিক বার এসব ড্রেজার মেশিন আটক করে জরিমানা করলেও বন্ধ হচ্ছে না এসব ড্রেজার মেশিনে বালু উত্তোলন। ফলে বালু উত্তোলনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে ড্রেজার কার্যক্রম বন্ধ করে নদী রক্ষা এবং চরাঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন নদীর স্বাভাবিক গতি ও ভারসাম্য নষ্ট করে। যা দীর্ঘমেয়াদে ভয়াবহ ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। তারা দ্রুত মনিটরিং জোরদার এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছারাও ভোলা কোস্ট গার্ডের দৃষ্টি কামনা করছেন তারা।
তেতুলিয়া নদী ঘিরে গড়ে ওঠা এসব চরাঞ্চল শুধু কৃষির জন্যই নয়, স্থানীয় অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। অথচ কিছু অসাধু বালু খেকো চক্রের লোভে আজ তা ধ্বংসের মুখে।
এখনই কার্যকর উদ্যোগ না নিলে অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে আরও কয়েকটি চর এমন আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।
ভুক্তভোগীরা দ্রুত জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ কোস্টগার্ড দক্ষিণ জনের জোনাল কমান্ডারের কাছে দ্রুত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3781" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০