admin
২৫ এপ্রিল ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

 

ভোলা প্রতিনিধি:ভোলা সদর রোডে অবস্থিত বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ভোলা ডায়াগনস্টিক সেন্টার-এ গুরুতর ভুল পরীক্ষার রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগী ও তার পরিবার চরম ভোগান্তির শিকার হলেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ৫ ডিসেম্বর ২০২২ সালে চ্যানেল নাইনের ভোলা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ অনিক আহমেদের অন্তঃসত্ত্বা স্ত্রী শামীমা আক্তারকে গাইনি বিশেষজ্ঞ ডা. সাইফুর রহমানের কাছে চিকিৎসার জন্য নেওয়া হয়। এ সময় বিভিন্ন পরীক্ষার মধ্যে একটি ব্লাড গ্রুপ টেস্ট করা হলে রিপোর্টে রোগীর রক্তের গ্রুপ “বি পজেটিভ” উল্লেখ করা হয়। ওই রিপোর্টের ভিত্তিতে চিকিৎসক সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় একই গ্রুপের রক্ত প্রস্তুত রাখতে পরামর্শ দেন।

পরবর্তীতে রোগীকে ফাতেমা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে স্বাভাবিক প্রসব হওয়ায় রক্তের প্রয়োজন হয়নি। ফলে পূর্বের রিপোর্টটি সংরক্ষণ করে রাখা হয়।
ঘটনাটি নতুন মোড় নেয় ৫ ডিসেম্বর ২০২৫ সালে। পুনরায় একই চিকিৎসকের শরণাপন্ন হলে অন্যান্য পরীক্ষার সঙ্গে আবারও ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়। এ সময় রিপোর্টে রোগীর রক্তের গ্রুপ “এ পজেটিভ” আসে। এতে সন্দেহ তৈরি হলে পুরোনো রিপোর্ট যাচাই করে দেখা যায়, সেখানে “বি পজেটিভ” উল্লেখ রয়েছে।

সন্দেহ নিরসনে ২৪ এপ্রিল ২০২৬ সালে আবারও ভোলা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করা হলে পুনরায় “এ পজেটিভ” রিপোর্ট আসে। এ সময় কাউন্টারে দায়িত্বরত কম্পিউটার অপারেটর পূর্বের রিপোর্টে ভুল থাকার বিষয়টি স্বীকার করেন।

পরবর্তীতে আরও নিশ্চিত হওয়ার জন্য একই দিনে আল আকসা মেডিকেল হাসপাতালে পুনরায় পরীক্ষা করা হলে সেখানেও রোগীর রক্তের গ্রুপ “এ পজেটিভ” পাওয়া যায়।
এ বিষয়ে ভোলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। ভুল রক্তের গ্রুপ শরীরে প্রয়োগ করা হলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারতো। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”
এদিকে, অভিযুক্ত প্রতিষ্ঠান ভোলা ডায়াগনস্টিক সেন্টারের মালিক হাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একইসঙ্গে সচেতন মহল বলছে, এ ধরনের গুরুতর অবহেলা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ জরুরি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3756" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০