admin
৫ এপ্রিল ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় শিশু ধর্ষণের অভিযোগে আটক-২

অনলাইন ডেস্ক

ভোলার দৌলতখানে ১২ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ভুক্তভোগী শিশুটি গুরুতর আহত অবস্থায় ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার চরপাতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লেজপাতা গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ২ জনকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শিশুটিসহ আরও তিন সহপাঠী মিলে বাড়ির কাছের একটি দোকানে যাচ্ছিল। পথে রাস্তার পাশে পুকুরে মাটি কাটার কাজ করছিলেন চারজন শ্রমিক। শিশুদের আসতে দেখে দুই শ্রমিক তাদের ধাওয়া দেয়। অন্য শিশুরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভুক্তভোগী শিশুটিকে জোরপূর্বক পাশের একটি বাগানে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেছে শিশুটি। নির্যাতনের শিকার শিশুটি কোনোমতে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে। এক পর্যায়ে পুকুরে পড়ে যায়। ওই বাড়ির নারীরা তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করলে সে লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয়। রাতেই তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. মো. জোনায়েত হোসেন জানান, শিশুটি ধর্ষণের অভিযোগ নিয়ে ভর্তি হয়েছে এবং তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী পরিবার একটি মামলা দায়ের করেন। যার নং-৩, তারিখ: ০৩/০৪/২০২৬। ওই মামলার প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত দুই অভিযুক্তকে শনিবার চরপাতা ও মেদুয়া ইউনিয়ন থেকে আটক করা হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3712" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০