admin
২৫ মার্চ ২০২৬, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার মনপুরায় মায়াবি হরিণ উদ্ধার, অতপর বনে অবমুক্ত

নিউজ ডেস্ক।।

ভোলার মনপুরা লোকালয় থেকে একটি হরিণ উদ্ধার করে পচাঁ কোড়ালিয়া বন বিভাগের কাছে হস্থান্তর করেছেন স্থানীয়রা। দক্ষিণ সাকুচিয়া বাতির খাল এলাকায় থেকে হরিণটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পচাঁ কোড়ালিয়া বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেন। পরে হরিণটিকে পচাঁ কোড়ালিয়া সংলগ্ন সংরক্ষিত চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়।
স্থানীয় কয়েক জন যুবক নদীর পারে ঘুরতে গিয়ে দেখেন নদীর জিও ব্যাগ এর সাথে আটকা পরে আছে হরিণিটি। পরে তারা দ্রুত হরিণটি উদ্ধার করে বন বিভাগকে খরব দিলে বন বিভাগ দীর্ঘসময় পর ঘটনাস্থ থেকে হরিণটি উদ্ধার করে নিয়ে যান।
বন বিভাগ জানায়, লোকালয়ে ঢুকে পড়া হরিণটিকে নিরাপদে উদ্ধার করে প্রাথমিকভাবে পরীক্ষা-নিরিক্ষা করা হয়। পরে দেখা যায় হরিণটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। তাই দেরি না করে মায়াবী হরিণটিকে আবার পচাঁ কোড়ালিয়া সংলগ্ন সংরক্ষিত চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়। তবে স্থানীয়দের ধারণা, হরিণটি মনপুরার পাশের উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে মেঘনা সাঁতরে মনপুরায় আসেন।
এ বিষয়ে পচাঁ কোড়ালিয়া বিট কর্মকর্তা সজীব সরকার বলেন, মঙ্গলবার সকালে আমরা খবর পেয়ে হরিণটি উদ্ধার করি। পরে চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়েছে। মনপুরা রেঞ্জ অফিসার রাসেদুল ইসলাম বলেন, মনপুরার সংরক্ষিত বনের সংলগ্ন এলাকার মানুষ আগের তুলনায় এখন অনেক বেশি সচেতন হয়েছে। বন্যপ্রাণী দেখলে তারা ক্ষতি করার চেষ্টা না করে দ্রুত বন বিভাগকে খবর দিচ্ছেন। এটা খুবই ইতিবাচক পরিবর্তন। মানুষের এই সহযোগিতা থাকলে বনের প্রাণীরা আরও নিরাপদ থাকবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3682" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০