admin
১৩ মার্চ ২০২৬, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার

নিউজ ডেস্ক।।

ভোলার দৌলতখান উপজেলায় নিখোঁজের ৩ দিন পর লিটন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা ৩নং ওয়ার্ডে একটি নির্মাণাধীন বাড়ির অব্যবহৃত সেফটি ট্যাঙ্ক থেকে বালু চাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিটন ওই এলাকার নায়েব বাড়ির হারুন নায়েবের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, লিটনের স্ত্রী অসুস্থ থাকায় তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ কারণে লিটন নিজ বাড়িতে একাই থাকতেন। গত ১০ মার্চ রাতে লিটনের বাবা-মা তাকে রাতের খাবার দিয়ে আসেন। পরের দিন থেকে লিটনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তার পরিবার দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
স্থানীয়রা জানান, লিটনের মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণ করে এক নারীর সংশ্লিষ্টতার বিষয়ে সন্দেহ দেখা দেয়। এদিকে ওই নারী গা ঢাকা দিলে সন্দেহ আরও ঘনীভূত হয়। শুক্রবার দুপুরে স্থানীয়রা নির্মাণাধীন অব্যবহৃত একটি সেফটি ট্যাঙ্কে বালু চাপা অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি দৌলতখান থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসী মৃত্যুর রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সিকদার বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়না তদন্তের ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভোলা নিউজ /  টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3654" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১০

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১১

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১২

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৩

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৪

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৫

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৬

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৭

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৮

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৯

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

২০