admin
১১ মার্চ ২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মনপুরা হাসপাতালে সিন্ডিকেট, নীতিমালা লংঘন করে MSR পন্যক্রয়

 

মনপুরা প্রতিনিধি।।- দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অধিনে প্রতি বছর ভর্তিকৃত রোগীদের প্রতিদিনের খাবার এবং চিকিৎসা সামগ্রী (MSR) ক্রয়ের জন্য পরিবেশক বা ডিলার নিয়োগ করা হয়ে থাকে। নীতিমালা অনুযায়ী এম এস আর চিকিৎসা সামগ্রী ক্রয়ের জন্য বহুল প্রচলিত পত্রিকায়, হাসপাতালে সরকারি নোটিশ বোর্ড,উপজেলা নির্বাহী অফিসারের নোটিশ বোর্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়ায় প্রচার করার বিধান রয়েছে। সম্পূর্ণ নীতিমালা লংঘন করে প্রতি বছরের ন্যায় এ বছরও মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে পরিবেশক নিয়োগ প্রদান করা হয় এবং প্রায় ১২ লক্ষ টাকার চিকিৎসা সামগ্রী ক্রয়ের অনিয়ম নিয়ে অভিযোগ উত্থাপিত হয়। আরও জানা যায়, হাসপাতালের অসাধু কর্মকর্তা-কর্মচারী উক্ত সিন্ডিকেটের সাথে জড়িত। এমনকি মনপুরা হাসপাতলে এম এস আর চিকিৎসা সামগ্রী ক্রয় এবং খাবারের জন্য পরিবেশক কোন ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত হয়েছে তা কিছুই জানেনা মনপুরা উপজেলার সচেতন মহল। উক্ত বিষয়ে মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কবির সোহেলের নিকট জানতে চাইলে স্বাস্থ্য কর্মকর্তা সাংবাদিক পরিচয় পেয়ে বার বার লাইন কেটে দেন। পরবর্তীতে উক্ত বিষয়ে মনপুরা হাসপাতালের একমাত্র প্রধান হিসাব সহকারি মাহমুদুর রহমানের নিকট জানতে চাইলে মাহমুদুর রহমান বলেন এ বিষয় তিনি কিছুই জানেন না, তিনি জেনে পরে জানাবেন।

হাসপাতাল কর্তৃপক্ষ তথ্য গোপনের চেষ্টা করলে পরবর্তীতে স্থানীয় সাংবাদিকগণ তথ্য অধিকার আইনে তথ্য পেতে আবেদন করেন।

বিষয়টি নিয়ে সিভিল সার্জন ভোলা জানান, এম এস আর চিকিৎসা সামগ্রী ক্রয়ের পুরো বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ন্ত্রণ করে থাকেন, বিষয়টি মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানার কথা। তবে এ বিষয়ে উপজেলা থেকে জেনে আপনাদের জানাতে পারবো।

উল্লেখ্য, মনপুরা হাসপাতালে বহির্বিভাগ, জরুরি বিভাগ, ভর্তি বিভাগ ও রোগ নির্ণয় বিভাগের সেবা কার্যক্রম চালু রয়েছে। প্রতিটি বিভাগেই সেবার মান নিয়ে রয়েছে ব্যাপক প্রশ্ন। চলছে আমাদের অনুসন্ধান, বিস্তারিত থাকছে চতুর্থ পর্বে।
সাথে থাকুন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3641" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০