admin
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় যাত্রা শুরু আল-আকসা হাসপাতাল ডায়াগনস্টিক এন্ড চক্ষু কেয়ার

 

ভোলা প্রতিনিধি।।

ভোলায় আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আল-আকসা হাসপাতাল ডায়াগনস্টিক এন্ড চক্ষু কেয়ার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। কর্তৃপক্ষ জানায়, আগামী ১ মার্চ থেকে হাসপাতালটি পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা প্রদান শুরু করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের ভোলা পত্রিকা-এর সম্পাদক মোঃ শওকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ভোলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু, কালবেলা ভোলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, আমার দেশ ভোলা প্রতিনিধি মোঃ ইউনুস শরীফ, বাসস ভোলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, বাংলাদেশ প্রতিনিধি ভোলা প্রতিনিধি মোঃ জুন্নু রায়হান এবং ভোলা নিউজ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও চিকিৎসকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোলায় মানসম্মত ডায়াগনস্টিক ও বিশেষায়িত চিকিৎসা সেবার চাহিদা দিন দিন বাড়ছে। এ চাহিদা পূরণে আধুনিক প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি ও দক্ষ জনবল নিয়ে কাজ করবে হাসপাতালটি। রোগীদের সেবা প্রদানে মানবিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি আধুনিক প্যাথলজি বিভাগ, ডিজিটাল এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলনোস্কোপি, মা ও শিশু স্বাস্থ্যসেবা, সাধারণ ও ল্যাপারোস্কোপিক সার্জারি, ২৪ ঘণ্টা গাইনী ও ধাত্রীবিদ্যা সেবা এবং নিরাপদ ডেলিভারির সুবিধা থাকবে। এছাড়া টিকা ও শিশু সুরক্ষা কর্মসূচি, আবাসিক চিকিৎসকের তত্ত্বাবধানে সার্বক্ষণিক চিকিৎসা এবং বিদেশগামীদের মেডিকেল চেকআপের ব্যবস্থাও রাখা হয়েছে।

এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আরিফ হোসেন লিটন ও ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, “স্বাস্থ্যসেবা আমাদের অঙ্গীকার। ভোলাবাসীর দোরগোড়ায় নির্ভরযোগ্য চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
তারা স্থানীয় জনগণের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3601" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০