admin
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৬:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মনপুরায় ভোট শেষে ফেরার পথে জামায়াত কর্মীকে হামলা, গুরুত্বর আহত -১

 

মনপুরা প্রতিনিধি।
ভোলার মনপুরা উপজেলায় ভোটকেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় জামায়াতে ইসলামীর এক নেতা আহত হয়েছেন। আহত কামরুল ইসলাম উপজেলার হাজীরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি।

স্থানীয় সূত্র জানায়, কামরুল ইসলাম চর ফৈজউদ্দিন উড়ির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার ভোটগ্রহণ ও গণনা শেষে সন্ধ্যা প্রায় ৬টার দিকে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পথে বহুমুখী ইসলামিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা জানানো হবে।

ভোলা নিউজ /  টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3567" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০