admin
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে ঝুঁকিপূর্ণ ৯ কেন্দ্রে বিশেষ বাহিনী মোতায়েন : পুলিশ সুপার‎

চরফ্যাশন সংবাদ দাতা।। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে গণতন্ত্রের শুভ সূচনা উল্লেখ করে ভোলা জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার বলেছেন, ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে ঘরে ফিরতে পারবেন। ভোটকেন্দ্র বা কেন্দ্রগামী পথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ‎চরফ্যাশন উপজেলায় মোট ১শ’ ৩০টি ভোটকেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিশেষ গুরুত্ব দিয়ে মোতায়েন করা হয়েছে এবং তারা সেখানে স্থায়ীভাবে দায়িত্ব পালন করবে। ‎মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চরফ্যাশন টিবি স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা জেলা পুলিশের আয়োজিত পুলিশ ব্রিফিং প্যারেড শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।‎

‎পুলিশ সুপার আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রয়োজনীয় সব ক্ষমতা প্রদান করা হয়েছে, এমনকি ম্যাজিস্ট্রেট ক্ষমতাও দেওয়া হয়েছে। ভোটগ্রহণ ও কেন্দ্র পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব তাদের ওপর থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি থানা এলাকায় পর্যাপ্ত সংখ্যক মোবাইল টিম ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে।
‎তিনি বলেন, তাদের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে, যারা ভোটকেন্দ্রের বাইরের নিরাপত্তা নিশ্চিত করবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং ‎নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনীর পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করবে।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত, অতিরিক্ত পুলিশ সুপার অরিত কুমার সরকার, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, নৌবাহিনী ও আনসার কমান্ডারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া লালমোহন ও চরফ্যাশনসহ মোট ৬টি থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা প্যারেডে উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3557" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০