admin
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনপুরায় ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

মনপুরা প্রতিনিধি।।ভোলার মনপুরায় আলাউদ্দিন শিকদার (৪৭) নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একটি বাসা থেকে স্থানীয়দের সহযোগিতায় মনপুরা নৌবাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁকে মনপুরা থানায় হস্তান্তর করা হয়। আটকের সময়ে বাসাটিতে রোগী দেখছিলেন আলাউদ্দিন। গ্রেপ্তার আলাউদ্দিন চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ ইউনিয়নের মৃত কয়ছরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন নিজেকে এমবিবিএস চিকিৎসক এবং মেডিসিন, চর্ম ও যৌন রোগের বিশেষজ্ঞ পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন। রোগীদের ব্যবস্থাপত্রে তিনি বিভিন্ন ভুয়া ডিগ্রি ব্যবহার করলেও চিকিৎসকদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোনো নিবন্ধন নম্বর উল্লেখ করতেন না। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিবন্ধন-সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেননি। তিনি দুই বছর ধরে উপজেলার মনপুরা, চর মোজাম্মেল ও চর কলাতলি এলাকায় চেম্বার খুলে ২০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত চুক্তিতে বিভিন্ন রোগের চিকিৎসার নামে সাধারণ অসহায় ও হতদরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কবির সোহেল বলেন, ভুয়া চিকিৎসকের ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন থাকা জরুরি। ভুয়া চিকিৎসকেরা স্বাস্থ্যসেবাকে প্রশ্নবিদ্ধ করেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।
খবরের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আলাউদ্দিন শিকদারকে ভোলার আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3542" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১০

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১১

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১২

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৩

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৪

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৫

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৬

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৭

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৮

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৯

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

২০