admin
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একটি মোনাফেকের দল খুচরা টাকায় ভোট কিনতে চায় : নুরুল ইসলাম নয়ন

চরফ্যাশন প্রতিনিধি ॥ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপির নেতা-কর্মীরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নির্যাতন, মামলা, হামলা ও দমন-পীড়নের শিকার হয়েছেন। অথচ একটি ভনমব ও মোনাফেক দল এখন বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের ভনমবামির কারণে দেশের সাধারণ মানুষ আবারও পিষ্ট হচ্ছে। তারা খুচরা টাকার বিনিময়ে ভোট কিনতে চায়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়ন ৩নং ওয়ার্ড মহিলা মাদ্রাসা সংলগ্ন বালির মাঠে নুরাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, প্রিয় মা-বোনেরা যাদের কাছে ১৯৭১ সালে আপনাদের সম্মান ও মর্যাদার কোনো মূল্য ছিল না, তারাই আজ কয়েক হাজার টাকা দিয়ে আপনাদের বিবেকের দাম নির্ধারণ করতে চায়। ভোটকে প্রভাবিত করার জন্য বিকাশ, নগদ বা সরাসরি বাড়িতে গিয়ে এক থেকে দুই হাজার টাকা বিতরণ করে ভোট কেনার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আপনার সম্মান, আত্মমর্যাদা ও স্বাধীন সিদ্ধান্ত কোনোভাবেই বিক্রি করবেন না। ভোট আপনার অধিকার, এটি কোনো পণ্য নয়।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে লড়াই করে এসেছে। জনগণের শক্তিতেই বিএনপি রাজনীতি করে, কোনো ধরনের অবৈধ শক্তি বা কালো টাকার ওপর নির্ভর করে নয়। আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন। সমাজে যারা ইভটিজিং করে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের কোনোভাবে প্রশ্রয় দেবেন না। প্রয়োজনে তাদের পুলিশে সোপর্দ করবেন। আমি কোনো অপরাধীকে ছাড়াতে কখনো পুলিশকে ফোন করবো না। বরং ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের পাশে থাকবো।
সমাবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নুরাবাদ ইউনিয়নের প্রধান নির্বাচন সমন্বয়কারী মীর শাহাদাত হোসেন ছায়েদ ও সহকারী সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে কয়েক হাজার নারী ভোটার অংশগ্রহণ করেন। এ সময় চরফ্যাশন ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3535" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১০

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১১

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১২

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৩

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৪

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৫

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৬

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৭

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৮

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৯

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

২০