admin
১ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চরফ্যাশন প্রতিনিধি।।ভোলার চরফ্যাশনে যৌথ বাহিনী অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও নগদ অর্থসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে চরফ্যাশন আসলামপুর ইউনিয়ন থেকে একজন এবং ভোর রাত সাড়ে ৩ টার দিকে উপজেলা দক্ষিণ আইচা এলাকা থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়।

দক্ষিণ আইচা যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চরমানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর আইচা গ্রামের মৃত মুছা মাঝির ছেলে মো. বাবুল (৩৫) কে ১৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৫ হাজার ৭০ টাকাসহ আটক করে তাকে থানায় হস্তান্তর করা হয়।‎
‎দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে বাবুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।‎

‎অন্যদিকে চরফ্যাশন যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শনিবার রাতে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ওই এলাকার বাসিন্দা মো. ইকরাম (৩৪) কে ১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে থানায় হস্তান্তর করা হয়।‎
‎চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, চরফ্যাশন উপজেলায় মাদক নির্মূলে পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে কাজ করছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
স্থানীয়রা যৌথ বাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়ে তারা বলেন, মাদক নির্মূলে পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা খুবই প্রশংসনীয়। আমরা চাই, এমন অভিযান নিয়মিত হোক যাতে মাদক সম্পূর্ণ নির্মূল করা যায়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3529" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০