admin
৩০ জানুয়ারী ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলাবাসীর ন্যায্য দাবী আদায়ে সংসদে সোচ্চার থাকবো : পার্থ

নিউজ ডেস্ক

ভোলা-বরিশাল সেতু, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মেডিকেল কলেজ স্থাপনসহ ভোলাবাসীর ন্যায্য সব দাবি আদায়ে সংসদে সোচ্চার থাকবো। আমি আপনাদের কাছে ভোট চাই ভোলার সন্তান হিসেবে। আপনারা আমাকে ভোট দিলে আমি আপনাদের হয়েই সংসদে কথা বলবো। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বাপ্তা ইউনিয়নের চরনোয়াবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি দলীয় জোটের প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এ কথাগুলো বলেন। ইউনিয়ন বিএনপি ও বিজেপির আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক এনায়েত উল্যাহ।
বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রব আকন ও কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু প্রমূখ। সমাবেশে বিএনপি ও বিজেপির জেলা, স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বাপ্তা ইউনিয়নের স্থানীয় সমস্যা তুলে ধরে পার্থ আরো বলেন, এলাকার প্রাথমিক শিক্ষাসহ সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা হবে এবং ভাঙাচোরা অভ্যন্তরীণ সড়কগুলো টেকসইভাবে নির্মাণ করা হবে। তিনি আরও জানান, গ্রামে গ্রামে রাজনীতিমুক্ত মুরব্বিদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হবে, যাতে সাধারণ মানুষের প্রকৃত সমস্যা সরাসরি জানা যায়।
নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে পার্থ বলেন, গত চার দশকের রাজনৈতিক ইতিহাসে তার পরিবার বা নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো নির্যাতন, দখলদারি, টেন্ডারবাজি কিংবা দুর্নীতির অভিযোগ নেই। তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিলে আপনারা নিরাপদে থাকবেন। আমি নির্বাচিত হলে কোনো মানুষের ওপর অন্যায়-অবিচার হতে দেব না-সে যে ধর্মেরই হোক।
নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, তার রাজনীতিতে বেড়ে ওঠা ভোলাবাসীর চোখের সামনেই। তার সবচেয়ে বড় পরিচয়-তিনি প্রয়াত নাজিউর রহমান মঞ্জু (মঞ্জু মিয়া)-এর সন্তান। তিনি দাবি করেন, ভোলার ইতিহাসে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে তার বাবার সময়েই।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3519" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১০

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১১

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১২

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৩

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৪

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৬

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৭

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৮

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৯

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

২০