admin
২৬ জানুয়ারী ২০২৬, ৩:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ জন‌ নিহত, আহত ২০

নিউজ ডেস্ক।। ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন এলাকায়  যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। তাছাড়া অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ডা. আজাহার উদ্দিন কলেজের সামনে এ দুর্ঘটনা আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয়ন নিশ্চিত করা যায়নি।

নিহতরা হলেন, ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা হারাধন দাসের স্ত্রী শিল্পি রানী দাস (৫৫), তার ছেলে তুষার দাস (২৫) এবং একই এলাকার আব্দুল হকের ছেলে অটোরিকশা চালক মো. নছিম (৪৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মা-ছেলে রিজার্ভ অটোরিকশা নিয়ে তজুমদ্দিন থেকে লালমোহনের গজারিয়া কলেজ পাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরে বেড়ানো শেষে আবার নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ মা-ছেলে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3507" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০