admin
১৯ জানুয়ারী ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় দিন-দুপুরে তালা ভেঙে শিক্ষিকার বাসায় চুরি, নগদ অর্থ- স্বর্ণালংকার লুট

 

ভোলা নিউজ  প্রতিবেদক।।ভোলার দিনে দুপুরে অভিনব কায়দায় শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোর চক্র ঘরে থাকা ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।রোববার ( ১৮ জানুয়ারি) দুপুরে ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কালিবাড়ী রোড এলাকার জিন্নাহর বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া ভোলা সরকারি মহিলা কলেজের প্রভাষক ফারজানা আকনের ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটে।

চোরচক্র বাড়ির প্রধান দরজার তালা কৌশলে ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী কলেজ শিক্ষিকা ফারজানা আকনের বোন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফারিয়া আফরোজ জানান, আমি ও আমার বোন এই বাসায় থাকি। আমরা বোন ট্রেনিং এ মাকে নিয়ে ঢাকায় অবস্থান করছে। আজ বরিবার সকাল ১০ টায় স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হই। স্কুল শেষ করে পৌনে ৩ টার দিকে বাসায় এসে দেখি দরজার তালা ভাঙ্গা।পরে দরজা খুলে দেখি বাসার আসবাবপত্র কাপড় চোপড় এলোমেলো। চোরচক্র আমার ও বোনের নগদ ১৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয় ভোলা সদর মডেল থানার সাব ইন্সপেক্টর গোফরান জানান, ভুক্তভোগী ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কালিবাড়ী রোডে একটি বাড়ির চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ওই চোরচক্রকে ধরতে পুলিশ কাজ করছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3483" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০