admin
১৩ জানুয়ারী ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে লাখ টাকায় মুক্তি পেলো ৪ জেলে

বোরহানউদ্দিন প্রতিনিধি।।বোরহানউদ্দিনে মেঘনা নদী থেকে জলদস্যুদের হাতে অপহরণের ১ দিন পর লাখ টাকা মুক্তিপণে জিম্মি দশা থেকে মুক্তি পেলেন ৪ জেলে। মুক্তি পাওয়া জেলেরা হলেন, মহিউদ্দিন মাতাব্বর, মো: সবুজ, বজলু ও শরীফ। এদের সবার বাড়ি বোরহানউদ্দিন উপজেলায়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলাধীন কাচিয়া মাঝেরচর সংলগ্ন একটি চরে এসে উঠেন অপহৃত জেলেরা। পরে সেখান থেকে থেকে তাদেরকে উদ্ধার করেন নৌ-পুলিশ।

জানা গেছে, মুক্ত হওয়া জেলেরা ১১ জানুয়ারি রাতে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরায় নিয়োজিত ছিল। রাত আনুমানিক ১১টার দিকে কতিপয় জলদস্যু ট্রলারযোগে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নিয়ে যায়। অপহরণের শিকার জেলেরা হলেন-বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের জয়া গ্রামের বাসিন্দা সিদ্দিক মাতাব্বরের ছেলে মহিউদ্দিন মাতাব্বর (৪০), টবগী ইউনিয়নের দালালপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে মো: সবুজ (২২), একই গ্রামের মো: মোতাহারের ছেলে মো: বজলু মাঝি (৩৮) ও কামাল মাঝির ছেলে মো: শরীফ (৩০)।
মুক্তি পাওয়া জেলে মহিউদ্দিন মাতাব্বর ও মো: শরীফ বলেন, ১১ তারিখ রাতে আমরা ৪ জন জেলে-মাঝি মিলে মেঘনা নদীতে মাছ ধরছিলাম। এসময় একটি ট্রলারযোগে একদল জলদস্যু এসে আমাদেরকে ঘিরে ফেলে। চোখ বেঁধে লক্ষীপুর সংলগ্ন একটি চরে নিয়ে যায়। পরে মুক্তিপণের টাকা চেয়ে আমাদেরকে মারধর করেন, এ সময় তাদের কাছে অস্ত্র ছিল। পরবর্তীতে জলদস্যুরা আমাদের বাড়িতে যোগাযোগ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ লাখ ১৭ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পর (সোমবার) রাত ৯ টার দিকে জলদস্যুরা আমাদেরকে তাদের ট্রলারে উঠিয়ে ট্রলার চালাতে থাকে। এ সময় নদীতে একটি স্পিডবোট দেখে জলদস্যুরা ভয় পায়। আমাদের বহনকারী ট্রলারটি তীরের কাছে নিয়ে জলদস্যুরা পালিয়ে যায়। এ সুযোগে আমরাও রক্ষা পাই। তবে তাদের কাউকে আমরা চিনতে পারিনি।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো মনিরুজ্জামান জানান, বিষয়টি জানতে পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় থানা পুলিশ ও নৌ-পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেদের ফেলে রেখে তারা পালিয়ে যায়। জেলেদের জন্য মেঘনা নিরাপদ রাখতে পুলিশ সুপারের দিক নির্দেশনায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাকিমুদ্দিন নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, অপহরণের শিকার জেলেদের মোবাইল ট্রাকিং করি। এরপর অভিযান পরিচালনা করা হয়। জলদস্যুরা আমাদের উপস্থিতি বুঝতে পেয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি, তবে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন এবং মামলা দায়ের হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3468" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১০

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১১

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১২

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৬

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৭

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৮

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৯

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

২০