admin
১২ জানুয়ারী ২০২৬, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিউজ ডেস্ক।। ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার (১২ জানুয়ারী) বিকালে জেলা রির্টানিং কার্যালয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। জেলা রির্টানিং অফিস কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। সোমবার তার আইনজীবী আমিরুল ইসলাম বাছেত এর মাধ্যমে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

এদিকে গোলাম নবী আলমগীরের মনোনয়ন প্রত্যাহারকে ঘিরে ভোলার রাজনীতিতে শুরু হয়েছে নয়া মেরুকরন। রাজনীতির মাঠে বিএনপি-বিজেপি মুখেমুখী অবস্থানে থাকা ২টি দল এক হয়ে আরও শক্তিশালী হবে বলে মনে করছেনন অনেকেই। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে জোটের প্রার্থী অনেকটাই এগিয়ে থাকবেন। তবে কেউ কেউ আবার বলছেন, বিএনপি প্রার্থী সরে যাওয়াতে ভোটের মাঠে দেখা যাবে না বিএনপির অনেক নেতা-কর্মীকেই।

রিটার্নিং অফিসার ও ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে আইনজীবীর মাধ্যমে গোলাম নবী আলমগীরের প্রত্যাহারের আবেদনটি আমরা পেয়েছি। নির্বাচনী নিয়ম অনুযায়ী আবেদনটি গ্রহণ করা হয়েছে। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২৮ ডিসেম্বর ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন, যা ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ১১ জানুয়ারি স্বাক্ষরিত এই আবেদনটি সোমবার আনুষ্ঠানিকভাবে জমা দেয়া হয়।

একই আসনে বিএনপির গোলাম নবী আলমগীর এবং জোটের শরিক দল বিজেপির আন্দালিব রহমান পার্থ উভয়েই মনোনয়নপত্র দাখিল করায় স্থানীয় রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছিল। দুই হেভিওয়েট প্রার্থীর অনড় অবস্থানের কারণে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ও সাধারণ ভোটারদের মাঝে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। মনোনয়নপত্র প্রত্যাহারের মধ্য দিয়ে সেই রাজনৈতিক সংকটের অবসান ঘটল। এখন জোটের সকল শক্তি পার্থর পক্ষে ঐক্যবদ্ধ হবে বলে ধারণা করা হচ্ছে।

ভোলা-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে লড়বেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি এর আগেও এ আসন থেকে জোটের প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন। ভোলা সদর আসনে ৯ প্রার্থী মনোনয়ন জমা দিলেও ২ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। বর্তমনে এ প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ জন। যাদের মধ্যে জোটের প্রার্থী বিজেপি’র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মাওলানা আফরাফ আলী। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ৫শ’ ৬৭ জন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3462" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০