admin
৩ জানুয়ারী ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার দুইটি আসনে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষ : বাতিল-৩, বৈধ-১২

ডেস্ক রিপোর্ট।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে ভোলা-১ (সদর) ও ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই–বাছাই সম্পন্ন হয়। শনিবার (৩ জানুয়ারি) সকাল ও বিকেলে পৃথক দুটি ধাপে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে ভোলার দুইটি সংসদীয় আসনে মোট ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার। এর মধ্যে ভোলা-১ আসনে ২ জন এবং ভোলা-৩ আসনে ১ জন প্রার্থী রয়েছেন। একই সঙ্গে ২টি আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান বৈধ ও বাতিলকৃত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বাতিলকৃত প্রার্থীরা হলেন-ভোলা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রহমত উল্ল্যাহ এবং ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (জাপা) প্রার্থী আকবর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেন।
জেলা রিটার্নিং অফিসার ডা. শামিম রহমান জানান, ভোলা-১ আসনে সমর্থকদের ভোটার তালিকায় ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। একই আসনে হলফনামায় তথ্যগত ত্রুটির কারণে জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ভোটার তালিকার ত্রুটির কারণে ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী রহমত উল্ল্যাহর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদিকে ভোলা-১ (সদর) আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বিএনপির গোলাম নবী আলমগীর, বিজেপির আন্দালিব রহমান, জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবায়েদ বিন মোস্তফা, গণঅধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আশ্রাফ আলী।

অন্যদিকে ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন-বিএনপির মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মুহা. নাজিমুল হক, গণঅধিকার পরিষদের আবু তৈয়ব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মেসলেহ উদ্দিন।
এর আগে গত বৃহস্পতিবার ভোলা-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। আগামীকাল রবিবার ভোলা-৪ আসনের মনোনয়নপত্র যাচাই–বাছাই অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ভোলার চারটি সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সব মিলিয়ে তিনটি সংসদীয় আসনে এখন পর্যন্ত ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3420" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০