admin
২ জানুয়ারী ২০২৬, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার মনপুরার ১৪৭ মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

মনপুরা প্রতিনিধি।।ভোলার মনপুরায় ৫টি ইউনিয়নে ১৪৭ টি জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মুনাজাত করে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। পরে মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়। শুক্রবার জুময়ার নামাজের পর ভোলা-৪ (মনপুরা-চরফ্যাসন) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের উদ্যোগে এই দোয়া-মুনাজাতের আয়োজন করা হয়।

এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হোসেন হাওলাদারের উদ্যোগে চরফৈজুদ্দিন জামে মসজিদে জুম্মা নামাজের পর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে মুসল্লীদের মাঝে তবারক বিতরন করা হয়। এসময় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রত্যেক জামে মসজিদের পেশ ইমাম।
উপজেলার প্রত্যেকটি জামে মসজিদে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, ওলামাদল, মৎস্যজীবিদলের নেতা-কর্মীদের দায়িত্বে দোয়া-মুনাজাত পালিত হয় বলে জানান আসন্ন সংসদ নির্বাচনে মনপুরা উপজেলা কমিটির দায়িত্বরত অন্যতম সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুল মন্নান হাওলাদার ও উপজেলা বিএনপির সহসভাপতি ও নির্বাচন পরিচালা কমিটির সদস্য ডাঃ কামাল উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহ-সভাপতি সেলিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী, স্বেচ্ছাসেবক দল আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির ও সদস্য সচিব শাহিন প্রমূখ।
মনপুরা উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেন হাওলাদার জানান, আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ বেহেস্ত দান করে। আমাদের নেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন ভাইয়ের উদ্যোগে প্রত্যেক মসজিদে মসজিদে দোয়া ও মুনাজাত করা হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3409" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০