admin
২৯ ডিসেম্বর ২০২৫, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার আকাশে দেখা নেই সূর্যের, প্রচন্ড শীতে জুবুথুবু অবস্থা

 

মো. সবুজ, ভোলা: গেল দু’দিন ধরে ভোলার আকাশে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড শীতে জুবুথুবু অবস্থায় পড়েছে নিম্নআয়ের মানুষ, শিশু ও বয়স্করা।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি দ্বীপজেলা ভোলায়। এতে শীতের তীব্রতা আরও বেড়ে গেছে।

ভোলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২ টা পযন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় জেলায় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও দুই দিন ধরে সূর্যের দেখা নেই। এবং ঘন কুয়াশায় আছন্ন হয়ে আছে ভোলা।

স্বেচ্ছাসেবী সংগঠন থেকে কম্বল নিতে আসা দিনমজুর মালেক মিয়া বলেন, প্রচন্ড শীতে আমরা খারাপ অবস্থার মধ্যে পড়েছি। কাজে যেতে পারছি না। এতে আমাদের কষ্ট আরো বেড়ে গেছে। এখন একটা সংস্থা থেকে কম্বল নিতে আসলাম। কম্বল খানা পেলে কিছুটা হলেও আমাদের কষ্ট লাগব হবে।

মফিজ মিয়া ও হারেজ মিয়া বলেন, এতো শীত এরআগে কখনো দেখেননি। মোটা কাপড় পড়েও শীত নিবারন হচ্ছে না। শীতের তীব্রতায় দুই দিন ধরে কাজে যেতে পারছেন না। কাজে গেলেও স্বাভাবিক ভাবে কাজ করা যাচ্ছে না।

এদিকে শীত থেকে বাঁচতে ভোর থেকেই সড়কের পাশে, দোকানের সামনে ও খোলা জায়গায় আগুন জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা যাচ্ছে শ্রমজীবী মানুষ, দিনমজুর ও পথচারীদের। অনেকেই কাজের খোঁজে বের হতে পারছেন না, আবার বের হলেও ঠান্ডার কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।

সবচেয়ে বেশি কষ্টে রয়েছে ছিন্নমূল ও অসহায় মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেককে মানবতার জীবনযাপন করছেন। এছাড়াও কাজে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পরেছেন এসব নিম্ন আয়ের মানুষরা।

এছাড়াও শীত বাড়ার সঙ্গে সঙ্গে ভোলা শহরের গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে মানুষের ভিড়। কম্বল, সোয়েটার, জ্যাকেট ও শীতের পোশাক কিনতে সকাল থেকেই দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। পাশাপাশি পুরাতন কাপড়ের মার্কেট গুলো সরগরম রয়েছে।

ভোলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. মনিরুজ্জামান ভোলা নিউজকে জানান, গেল দুই দিন ধরে ভোলার আকাশে সূর্যের দেখা নেই। এছাড়াও গত ২৪ ঘন্টায় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারনে শীতের তীব্র আরো কিছুটা বাড়তে পারে। তবে, দ্রুত আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান তিনি।

ছবি- প্রচন্ড শীতে জুবুথুবু অবস্থা দ্বীপ জেলা ভোলা।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3388" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০