admin
১৯ ডিসেম্বর ২০২৫, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধা হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদ ও হত্যার বিচার দাবীতে ভোলায় বিক্ষোভ মিছিল

 

ভোলা প্রতিনিধি

ইমকিলাব মঞ্চের আহ্বায়ক, জুলাই যোদ্ধা শরীফ হোসাইন হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদ ও হত্যার বিচার দাবীতে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে  বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র – জনতা, বিভিন্ন রাজনৈতিক দল এবং আমজনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে দুপুর আড়াইটার দিকে শহরে এ বিক্ষোভ মিছিল করে।

ভোলার কালীনাথ রায়ের বাজার হাটখোলা মসজিদ প্রাঙ্গণ থেকে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের নতুন বাজার চত্তরে গিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শেষ করে। বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে, হাদী হাদী বলে শ্লোগানে শ্লোগানে উত্তাল করে তোলে।

এসময় এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহ্বায়ক শফিউর রহমান কিরন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জামায়াতে ইসলামী প্রতিনিধি এড. আবদুল্লাহ আল মামুন, বিএনপির  যুগ্ম আহ্বায়ক ইয়ারুল আলম লিটন, জমিয়াতুল মোদাররেছিন ভোলা জেলা সেক্রেটারী মোবাশ্বিরউল্লাহ নাঈম, বৈষম্য বিরোধী নেতা রাহিম ইসলাম , সেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব রবিন চৌধুরী।

বক্তারা বলেন, হাদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের প্রেতাত্মারা ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য নানা অপতৎপরতা চালাচ্ছে। আজ আমাদের মানচিত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।

বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আজ আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত।

তারা বলেন, আজ আমরা সম্মুখ সারির এক জুলাই যোদ্ধাকে হাড়িয়েছি। কিন্তু হাদীর মত লাখো হাদী যোদ্ধা বাংলাদেশকে জাগ্রত রাখবো।  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ হোসাইন হাদীর হত্যাকারীদের খুঁজে বের করে বিচার না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো।আজ আমরা শপথ করছি হাদীর বিচার করে তার প্রত্যেকটি রক্তের বদলা নেবো।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3325" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০