ভোলা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে ভোলায় জামায়াতে ইসলামীর বিজয় র্যালিতে বিএনপির নেতা-কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন ও দৌলতখান উপজেলায় পৃথক ঘটনায় এই হামলার অভিযোগ করা হয়।
জানা গেছে, ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বিজয় র্যালিতে অংশ নিতে রওয়ানা হলে পথে বিএনপির নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
একইভাবে দৌলতখান উপজেলায় বিজয় র্যালিতে যোগ দিতে যাওয়ার সময় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও মহান বিজয় দিবসের মর্যাদার কথা বিবেচনা করে জামায়াতের নেতা-কর্মীরা সংযম প্রদর্শন করেন এবং কোনো পাল্টা প্রতিক্রিয়ায় যাননি।
এ বিষয়ে ভোলা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন,
“মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ র্যালির ওপর হামলা প্রমাণ করে যে একটি মহল এই জাতীয় দিবসকে অসম্মান করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”
ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন