admin
১৬ ডিসেম্বর ২০২৫, ৫:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় বিজয় দিবস উদযাপনে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী

কাগজ প্রতিবেদক

বাঙালি জাতির গৌরবময় অর্জনের স্মৃতিবাহী ১৬ ডিসেম্বর। এই দিনটি আমাদের ঐতিহাসিক ও মহান স্বাধীনতার সূর্যোদয়ের দিন, ত্যাগ ও বীরত্বের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের অবিচল সাহস, লাখো শহিদের রক্ত এবং অগনিত মা-বোনের সীমাহিন ত্যাগের বিনিময়ে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। বাঙালির অস্তিত্বের সাথে মিশে থাকা এ দিবস বরাবরের মতো যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন এবং জাতীয় ইতিহাসের গৌরব নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ভোলা জেলা প্রশাসন হাতে নিয়েছে বর্ণাঢ্য কর্মসূচী। সেগুলো হলো-
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সুর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস-২০২৫ এর শুভ সূচনা। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৯টায় গজনবী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শণী। বেলা সাড়ে ১২টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, বীরশ্রেষ্ঠ পরিবার, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা। দুপুরে হাসপাতাল, জেলাখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু পরিবার, শিশু সদন, বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে উন্নত মানের খাবার পরিবেশন। সুবিধাজনক সময়ে ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল মাঠে) শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচন, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সুবিধাজনক সময়ে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, বীর মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত, মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থণার আয়োজন। জেলার সকল সিনেমা হলে বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শণীর ব্যবস্থা এবং সরকারী, বেসরকারী/স্বায়ত্বশাসিত সংস্থার শিশু পার্ক ও জাদুঘরসমূহ বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা। বিকাল ৩টায় গজনবী স্টেডিয়ামে জেলা প্রশাসন একাদশ বনাম ভোলা পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৬টায় টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলাস্কুল) মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভোলা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস-২০২৫ এর সকল অনুষ্ঠানে সবান্ধবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3313" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১০

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১১

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১২

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৩

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৪

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৫

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৬

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৭

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৮

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৯

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

২০