admin
১৩ ডিসেম্বর ২০২৫, ২:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে ভোলায় বিপ্লবী ছাত্র-জনার বিক্ষোভ

 

ডেস্ক রিপোর্ট :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা করার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় ভোলা প্রেসক্লাবের সামনে বিপ্লবী ছাত্র-জনতার ও আপ বাংলাদেশের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে নতুন বাজার হয়ে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় ।

সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. মাকসুদ রহমান, যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত, ছাত্র শিবিরের শহর শাখার সেক্রেটারি মো. হাছনাইন আহমেদ, জাতীয় যুবশক্তির সদস্য সচিব জাবেদ মাহমুদ ফিরোজ, সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. আতিকুর রহমান, আপ বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক মা. শামসুদ্দিন, যুগ্ম সদস্য সচিব মো. জহিরুদ্দিন বাবর প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ওসমান হাদির ওপর এই হামলা শুধু জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধার ওপর হামলা নয়—এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই দেশে গুপ্ত হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। তারা ইন্টেরিম সরকারকে দ্রুত এই হামলার বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ওসমান হাদির ওপর হামলা পূর্বপরিকল্পিত। এই হামলার দায় ইন্টেরিম সরকার এড়াতে পারে না। সরকার এখনো ফ্যাসিবাদীদের কারো বিচার কার্যকর করতে পারেনি। হাদির ওপর হামলাকারীদের শুধু বিচার করলেই হবে না, ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এসময় আপ বাংলাদেশের আহ্বায়ক আশরাফ মাহমুদ, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক আল আমিন মামুন, জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. মাহিন মোল্লা, ভোলা সরকারি কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক মেসকাত আহাম্মেদ, আপ বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3286" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০