admin
৯ ডিসেম্বর ২০২৫, ৭:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুই মাস ধরে বেতনহীন লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা

 

মো. সবুজ, ভোলা: গেল দুই মাস ধরে বন্ধ হয়ে আছে ভোলার লালমোহনের ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা। এতে অর্থ সংকটে পরে চরম দুর্দশায় দিন পার করছেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, গেল ২৯ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) বদলী হয়ে যায়। এরপর ওই পদে একজনকে ভারপ্রাপ্ত কর্মকর্তা করে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ভারপ্রাপ্ত ওই কর্মকর্তাকে ডিডিওশিপ না দেওয়ায় কর্মরতদের বেতন-ভাতার ফাইল হস্তান্তরে স্বাক্ষর করতে পারছেন না তিনি। এতে গেল দুই মাস ধরে বেতন-ভাতা তুলতে পারছেন না কর্তব্যরত কর্মকর্তা এবং কর্মচারীরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১৩০ জন কর্মকর্তা- কর্মচারী কর্মরত আছেন। এরমধ্যে প্রথম শ্রেণির ১২ জন ও দ্বিতীয় শ্রেণির ৩২ জন কর্মকর্তা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৮৬ জন কর্মচারী। তারা গত অক্টোবর ও নভেম্বর মাসের কোনো ধরনের বেতন-ভাতা তুলতে পারেননি। এতে করে কর্মকর্তা-কর্মচারীরা চরম অর্থ সঙ্কটে ভুগছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত কয়েকজন সেবিকারা জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) বদলির পর থেকে গত দুই মাস ধরে আমাদের সবার বেতন-ভাতা বন্ধ রয়েছে। এতে করে আমরা চরম দুর্ভোগে পড়েছি। পরিবারের সদস্যদের নিয়ে সংসার চালাতে এখন ধারদেনা করতে হচ্ছে। কবেই বা এর সমাধান হবে তাও বলা যাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে নতুন ভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) পদায়ণ করে এ সমস্যা দূর করার দাবী জানান তারা।

এ ব্যাপারে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মহসীন খান জানান, আমি বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে রয়েছি। তবে আমাকে ডিডিওশিপ না দেওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা তাদের বেতন-ভাতা তুলতে পারছেন না। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি এ সমস্যা সমাধানে ঊর্ধ্বতনরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে ভোলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম বলেন, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) বদলী হওয়ার পর নতুন করে একজনকে পদায়ন করা হয়। কিন্তু তিনি যোগদান করেননি। এই কারণে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা আটকিয়ে আছে।

তিনি আরও বলেন, ‘বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খুব দ্রুত সেখানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচফিও) পদায়ণ করবে। এবং চলমান সমস্যার সমাধান হবে।’

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3275" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০