admin
৯ নভেম্বর ২০২৫, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় জলবায়ু পরিবর্তন ও প্রভাব” শীর্ষক আলোচনা সভা

ভোলা প্রতিনিধি।।বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। এর ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে ভোলার ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “জলবায়ু পরিবর্তন ও প্রভাব” শীর্ষক এক আলোচনা সভা, রবিবার ০৯ নভেম্বর সকালে বিদ্যালয়ের হলরুমে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ মাকসুদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।

মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের কারণ, বর্তমান পরিস্থিতি ও প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বন ধ্বংস, অতিরিক্ত কার্বন নিঃসরণ ও পরিবেশ দূষণই জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার বন ও পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক জনাব মোঃ তোতা মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হাদিস,আরো উপস্থিত ছিলেন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ মাকসুদুর রহমান ও সদস্য আমেনা খানম।

এসময় তারা শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, প্রকৃতিকে ভালোবাসা ও গাছ লাগানোই হচ্ছে পরিবেশ রক্ষার সবচেয়ে বড় কার্যকর উপায়। এ সময় তারা সবাইকে দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার আহ্বান জানান।

এরপর অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করা শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দেওয়া হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3248" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০