admin
৭ নভেম্বর ২০২৫, ৮:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভোলায় আলোচনা ও বর্ণাঢ্য র‌্যালি

 

টিপু সুলতান।। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় আলোচনা ও বর্নাঢ্য র‍্যালী অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর)  সকাল ১১ টায় ভোলা সরকারি স্কুল মাঠে এ আলোচনা ও  বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব গোলম নবী আলমগীর এর নির্বাচনী প্রচার প্রচারনা উপলক্ষে এ আলোচনা ও বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করেন জেলা বিএনপি।

এ উপলক্ষে সকাল থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা  ব্যানার, ফেস্টুন সহ বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল করে সরকারি স্কুল মাঠে জড়ো হয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহ্বায়ক শফিউর রহমান কিরনের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-১ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী , ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

 

আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে ভোলা -১ আসনে বিএনপি থেকে  মনোনয়ন দেয়ায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রথমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদ জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় গোলাম নবী আলমগীর আবেগ আপ্লুত হয়ে সকল নেতা, কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দির্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর দেশে গনতন্ত্রের উত্তোরন ঘটেছে। আজ আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিয়ে সেই অধিকারকে সমূন্নত রেখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। সকলে মিলে মিশে কাঁধে কাঁধ রেখে এবং সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

 

এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হক,সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলার বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ সহ বিভিন্ন নেতা কর্মীরা।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3228" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০