admin
৫ নভেম্বর ২০২৫, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার লালমোহনে লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়ের কারণে অর্থদন্ড

লালমোহন প্রতিনিধি।।ভোলার লালমোহন উপজেলায় লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর লঞ্চঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। তিনি জানান, লঞ্চের যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ টাকার ঘাট টিকিট ১০ টাকা করে আদায় করা হচ্ছিল, কয়েকজন ভুক্তভোগী নাগরিকদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে ওই লঞ্চঘাটে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ঘাটের ইজারাদারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, এই উপজেলার নাগরিকদের ভোগান্তি রোধ উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান সামনের দিকেও অব্যাহত থাকবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3215" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০