admin
২ নভেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুপ্পুর কাছ থেকে জুলাই সনদ নেওয়ার চেয়ে মরে যাওয়া ভালো — হাসনাত আবদুল্লাহ

 

মো. সবুজ, ভোলা: রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন চুপ্পুর থেকে জুলাই সনদ নেওয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর থেকে জুলাই সনদ নেওয়ার বিষয়টি যদি ২৪ এর গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবার কিংবা আহতদের পরিবার যদি জানতে পারে তাহলে তারা আত্মহত্যা করবে। তার থেকে জুলাই সনদ নেওয়ার থেকে নদীতে ডুবে মরা ভালো হবে। জুলাই সনদ এই সরকারকেই বাস্তবায়ন করতে হবে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ হল রুমে আয়োজিত এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জনগণের চাহিদা ও পত্যাশা পূরণে কাজ করছে। জনগণের আকাঙ্খা থেকেই এনসিপির শাপলা মার্কার চাহিদা উঠে এসেছে। ২৪ এর গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষই চায় এনসিপির মার্কা শাপলা হোক।

তিনি আরও বলেন, দেশের সংবিধানিক যে দূর্বলতা তা উত্তরণে যারা এনসিপির সঙ্গে একমত থাকবে তাদের সঙ্গে এনপিপির জোট হতে পারে। এছাড়াও আগামী নির্বাচনে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে এনসিপির জেলা সমন্বয় সভায় নেতাকর্মীদের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

ভোলার চিকিৎসা ব্যবস্থা, ভোলা-বরিশাল সেতু, ভোলার গ্যাস নিয়ে ভোলাবাসীর দাবীর পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ভোলাবাসীর এই দাবী গুলো যৌক্তিক। আগামী দিনে ভোলাবাসীর যোক্তিক দাবি আদায়ের জন্য রাজপথের আন্দোলনে পাশে থাকবে এনসিপি।

এছাড়াও ভোলায় গতকাল বিজেপি- বিএনপির দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্য ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, বিএনপির পাশাপাশি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছেন আন্দালিব রহমান পার্থ। তার নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানান তিনি। রাজনৈতিক মাঠে পেশি শক্তির ব্যবহার থেকে দুরে সরে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডাঃ মাহমুদা আলম মিতু কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞল) মো. আব্দুল্লাহ ফয়সাল মামুনসহ ভোলার জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3184" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০