admin
২৫ অক্টোবর ২০২৫, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় ভোলায় পৌরসভার ৩টি গাড়ীতে আগুন দিলো দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক।। ভোলার নতুন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় পৌরসভার ৩টি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫ টায় এ ঘটনা ঘটে। উচ্ছেদ অভিযানকালে হকার ও মুক্তিযোদ্ধা সংসদের লোকজনের সাথে পৌর কর্মচারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে পৌরসভার অন্তত ১৫ কর্মচারী আহত হন।

পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর মো: ওমর ফারুক গণমাধ্যমকে জানান, নতুন বাজার এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ ও হকাররা পৌরসভার জায়গা দখল করে দীর্ঘদিন যাবৎ অবৈধ স্থাপনা বানিয়ে ব্যবসা করে আসছিল। বার বার নোটিশ করা সত্ত্বেও তারা এসব স্থাপনা সরাননি। অবশেষে নোটিশের সর্বশেষ তারিখের বেশ কয়েকদিন পর আজ ওইসব স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। এতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মাহফুজুর রহমানের নেতৃত্বে হকারসহ একদল দুর্বৃত্ত পৌরসভার ৩টি ময়লা বহনকারী পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয়। এসময় পৌর কর্মচারীদের সাথে ওইসব দখলবাজদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। প্রায় পৌনে ১ ঘন্টাব্যাপী পৌরভ্যানে আগুন জ্বলছিল। একপর্যায়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের নেতৃত্বে হকারদের নিয়ে পৌরসভার গাড়িতে আগুন দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি  বলেন, যখন পৌর সভার লোকজন দোকান-পাট উচ্ছেদ অভিযান চালায় তখন আমি বাসায় ছিলাম। খবর পেয়ে ভোলায় এসে দেখি পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালাচ্ছে। তৎক্ষনিকভাবে আমি ও একজন মুক্তিযোদ্ধা সহকারে বিষয়টি নিয়ে তখন জেলা প্রশাসকের কাছে যাই। জেলা প্রশাসককে নিয়ে যখন ঘটনাস্থলে আসি, তখন দেখি ৩টি গাড়িতে আগুন জ্বলছে। কে বা করা দিয়েছে আমি তা জানি না। আমি তো জেলা প্রশাসকের কাছে ছিলাম, তা হলে আমি কিভাবে গাড়িতে আগুন দিলাম ?
তিনি আরো বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে দেশের সম্পদ নষ্ট করবো, তা কখনোই সম্ভব না। আমার নামে যে অভিযোগ দেয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের বর্তমান মুক্তিযোদ্ধা সংসদের যে আহ্বায়ক কমিটি আছে ওই কমিটিতে ঢোকার জন্য একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য এবং আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে এ মিথ্যা তথ্য ছড়িয়েছে।

পৌর প্রশাসক মো: মিজানুর রহমান জানান, এসকল দখলবাজরা দীর্ঘবছর ধরে পৌরসভার জায়গা দখলে নিয়ে নিজেদের ব্যবসায়িক কেন্দ্র খুলে বসেছে। ফলে কর্তৃপক্ষ পৌরবাসীর স্বার্থে এবং শহরে যানজট নিরসন করতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বাধ্য হয়েছেন।
এদিকে এ ঘটনার পর পরই জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার মো: শরীফুল হক গণমাধ্যমকে জানান, ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। ভোলার জেলা প্রশাসক মো: আজাদ জাহান জানান, ঘটনাটি খুবই দুঃখজনক।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3156" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০