admin
২২ অক্টোবর ২০২৫, ২:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় আর্থিক অনুদান পেল ৩৩ যুব সংগঠন

মাসুদ রানা।।যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীন যুব কল্যাণ তহবিল (২০২৪-২৫ অর্থ বছর) থেকে ভোলা জেলার ৩৩টি যুব সংগঠনকে আর্থিক অনুদানের চেক বিতণ করা হল। মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি জরুরী কাজে ব্যস্ত থাকায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রোকন উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, যেসব যুব সংগঠন সমাজের উন্নয়নে কাজ করে তাদেরকে সরকার তথা ভোলা জেলা প্রশাসন এখনো সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও করবে।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোসাদ্দেক আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর রাজিয়া খাতুন ও চরফ্যাশন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান। সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত চেক বিতরণের সময় নিজেদের সংগঠনের কার্যাবলি ব্যক্ত করেন বোরহানউদ্দিন উপজেলার উইমেন সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর প্রতিনিধি মোঃ জিয়াউল হক, চরফ্যাশনের স্বপ্নবীজ যুব উন্নয়ন সংস্থার প্রতিনিধি কাজী মোঃ এরশাদ ও সদর উপজেলার ভোলা যুব শ্রমিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ ইসমাইল হোসেন।
ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে যুব উন্নয়নের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন যুব সংগঠনের সদস্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চেক বিতরণ অনুষ্ঠানে ভোলা জেলার ৩২টি যুব সংগঠনকে ৫০ হাজার টাকা করে এবং ১টি সংগঠনকে ৭৫ হাজার টাকা প্রদান করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট যুব উন্নয়ন কর্মকর্তা।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3144" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০