admin
২০ অক্টোবর ২০২৫, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে তুচ্ছ ঘটনা নিয়ে যুবকের উপর হামলা

তজুমদ্দিন প্রতিনিধি।।ভোলার তজুমদ্দিনে পূর্ব শত্রুতার জেরধরে নামাজ শেষে বাড়ি ফেরার সময় এক যুবকের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আহত যুবক মো. জাকির (৩৫), পিতা আলী হোসেন, গ্রামের বাড়ি তজুমদ্দিন উপজেলার গোলকপুর গ্রামে। বর্তমানে তিনি তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে বিবাদী জাফরের জমিতে জাকিরের হাঁস প্রবেশ করলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিত-া হয়। এর জের ধরে আসরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা জাফর, তার স্ত্রী পারভীন, ফাতেমা ও আকলিমা মিলে জাকিরের উপর অতর্কিত হামলা চালায়। এতে জাকির মারাত্মকভাবে আহত হন। জাকিরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী ও ভুক্তভোগী পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ এবং মামলা মোকদ্দমা চলমান রয়েছে। জাকিরের পিতা আলী হোসেন জানান, থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পাইনি। হামলাকারীরা বর্তমানে বাড়িতে এসে হুমকি দেয়, আমরা নিরাপত্তা হীনতায় রয়েছি। ঘটনার বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহব্বত খান বলেন, অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3139" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০