admin
১৯ অক্টোবর ২০২৫, ৮:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় আগুনে পুড়ল ১৯ মাছের আড়ৎ

 

টিপু সুলতান।। ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ এলাকায়  মাছঘাটে আগুন লেগে ১৯ টি মাছের আড়ৎ পুরে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫০ লাখ টাকার। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

রবিবার (১৯ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শশীগঞ্জ মাছ ঘাটে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে হঠাৎ আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে তজুমদ্দিন ও লালমোহন উপজেলার ২টি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের প্রাণহানি না হলেও ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন তারা ।

 

ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি কামাল উদ্দিন জানান, আগুনে ১৯টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত আড়তদাররা হলেন, ব্যবসায়ী কামাল উদ্দিন, জুলফিকার, সিরাজ মেম্বার, মাহিউদ্দিন, জামাল, কুটি, শাজাহান, হাজী হাফেজ, ফারুক, কবির সর্দার, জাকির, জাহাঙ্গীর চেয়ারম্যান, কিরণ চেয়ারম্যান, ইসতিয়াক হাসান, বেচু তালুকদার, মন্নান, হেলাল মেম্বার, আনোয়ার ও জাকির।

 

ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ মুখলেসুর রহমান বলেন, ভোর রাত ৫টা ৮ মিনিটে আমরা খবর পাই উপজেলার স্লুইসগেট মাছ ঘাটে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি পরে লালমোহন থেকে আরও একটি ইউনিট এসে আমাদের সাথে যোগদেয়।। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আঅনেক নির্ণয় করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত চলছে।

 

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3133" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০