admin
১৪ অক্টোবর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

 

লালমোহন  প্রতিনিধি (ভোলা): জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটাসহ সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপের প্রতিবাদে ভোলার লালমোহন উপজেলায় কর্মবিরতি, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের (স্কুল, কলেজ, মাদরাসা) উদ্যোগে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে গত ১২ অক্টোবর পূর্বঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ওই দিন দুপুরের দিকে হঠাৎ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ শিক্ষকদের লাঠিপেটাসহ সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে দাঁড়ানো শিক্ষকদেরকে ফ্যাসিস্ট কায়দায় নির্যাতন করা হয়েছে। যারা এমন ঘৃণ কাণ্ড ঘটিয়েছে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একইসঙ্গে মানববন্ধন থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষা ও অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়। তা না হলে, শিক্ষকদের কর্মবিরতি ও ঢাকার শহিদ মিনারে অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলানোর হুঁশিয়ারিও দেওয়া হয়।
মানববন্ধনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রধান সমন্বয়কারী মো. আলমগীর হোসেন, লালমোহন ইসলামিয়া কালিম মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হক, করিমুননেছা-হাফিজ মহিলা কলেজের প্রভাষক রেজাউর রহমান শাহিন, দ্বীপ শিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম খলিল, আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3091" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১০

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১১

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১২

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৩

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৪

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৫

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৬

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৭

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৮

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৯

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

২০